মৃত্যুর পরেও সঙ্গ পেতে মায়ের কবরের পাশেই নিজের কবর খুঁড়ে রাখল সন্তান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সময়ের নিয়মে হারিয়ে যায় কাছের মানুষ, থেমে যায় একসঙ্গে পথচলা, কিন্তু মনের গভীরে রয়ে যায় তাঁদের অস্তিত্ব। বিশেষ করে মায়ের সঙ্গে সন্তানের যে আত্মিক বন্ধন, তা কখনও ছিন্ন হয় না। বিহারের এক ব্যক্তির কাহিনি যেন সেই চিরন্তন সত্যকেই নতুন করে সামনে আনল। মাকে হারিয়েছেন বহু বছর আগে, তবু আজও তাঁকে ছেড়ে থাকার কথা ভাবতে পারেন না  তিনি। তাই জীবনের শেষ ঠিকানাটুকুও মায়ের কাছেই তৈরি করে রেখেছেন ওই ব্যক্তি । 

বিহারের গোপালগঞ্জ জেলার বরৌলি ব্লকের বলহা গ্রামের বাসিন্দা মনজুর হাসান। মায়ের প্রতি গভীর ভালবাসা থেকেই জীবিত অবস্থায় নিজের কবর খুঁড়ে রেখেছেন মনজুর। তবে নিজের জন্য আলাদা কোনও জায়গা নয়, তাঁর ইচ্ছে মৃত্যুর পরেও যেন মায়ের পাশেই থাকতে পারেন, তাই মায়ের কবরের পাশেই নিজের কবর খুঁড়ে রেখেছেন তিনি। মনজুরের মা শাহ শাহরবানো হাসনি ১৯৯৯ সালের জুন মাসে প্রয়াত হন। ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। মনজুরের কথায়, জীবনের কঠিন সময়েও মায়ের পাশে থাকলে সব সমস্যাই যেন সহজ হয়ে যেত। মায়ের মৃত্যুর পর সেই আশ্রয় হারিয়ে গভীর শূন্যতা তৈরি হয় তাঁর জীবনে। মায়ের স্মৃতি আগলে রাখতেই তাঁর কবরের দেখভালকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করেছেন মনজুর।  

আরও পড়ুনঃ যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

নিয়মিত কবরের কাছে যান, পরিষ্কার করেন চারপাশ। এবার নিজের শেষ ঠিকানাটিও তৈরি করে রেখেছেন ঠিক মায়ের কবরের পাশে। শুধু তাই নয়, নিজের কাফনের কাপড়ও কিনে রেখেছেন। পছন্দের রং সবুজ। মনজুরের এই সিদ্ধান্ত নিছক মৃত্যুর প্রস্তুতি নয়, বরং মায়ের প্রতি আজীবন থেকে যাওয়া এক গভীর টানের প্রকাশ। পৃথিবীতে যাঁর হাত ধরে পথচলা শুরু, জীবনের শেষ অধ্যায়েও তাঁর পাশেই থাকতে চান তিনি। মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধার টানের এই কাহিনি ছুঁয়ে গিয়েছে বহু মানুষের মন।

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ