নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি:  শরীরচর্চা  শেষ করে গঙ্গায় স্নান করতে নেমেছিলেন দুই বন্ধু। কিন্তু জলের মধ্যেই যে মৃত্যুফাঁদ লুকিয়ে রয়েছে তা স্বপ্নেও কল্পনা করেননি তাঁরা। স্নান করতে নেমে তলিয়ে যায় দুই বন্ধু। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নবদ্বীপের দেয়ারাপাড়া সংলগ্ন কর্মমন্দির মাঠের ঘাট এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকে। তবে উদ্ধারকারী দল দেরিতে আসায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। 

জানা গিয়েছে,  নিখোঁজ দুই যুবকের নাম আদিত্য সাহা ও সুরোজিৎ দে। আদিত্য নবদ্বীপ শহরের চটীর মাঠ পাল পাড়া এলাকার বাসিন্দা এবং সুরোজিতের বাড়ি দণ্ডপাণিতলা কাঁসারিপাড়ায়। অভিযোগ উঠেছে ঘটনার আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও কোনও ডুবুরি বা বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছায়নি। এই নিয়ে  নিখোঁজদের পরিবার ও স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে,  সকালে কর্মমন্দির মাঠে  শরীরচর্চা শেষে আদিত্য ও সুরোজিৎ দেয়ারাপাড়া ঘাটে গঙ্গায় নামে। ঘাটের কাছে দাঁড়িয়ে থাকা স্কুলগাড়ির চালক দুলাল ঘোষ জানান, সকাল ৮টা ৪৫ মিনিট  নাগাদ ঘাটের পাড় থেকে মাত্র দশ ফুট দূরে এক যুবককে আচমকা একবার মাথা তুলে পরক্ষণেই তলিয়ে যেতে দেখেন তিনি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও সে আর ভেসে না ওঠায় তিনি দ্রুত মাঠে থাকা অন্যদের খবর দেন। খোঁজাখুঁজির একপর্যায়ে ঘাটের পাড় থেকে দুই যুবকের সাইকেল ও মোবাইল ফোন উদ্ধার হয়। এর পরই পরিবারের সদস্য ও নবদ্বীপ থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঘাটে ছুটে আসেন নিখোঁজ যুবকদের বন্ধু সোমনাথ ঘোষ। তাঁর বক্তব্য অনুযায়ী, সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে নবদ্বীপ থানায় দ্রুত জানানো সত্ত্বেও বেলা সাড়ে এগারোটা পর্যন্ত প্রশাসনের তরফে কোনও রেসকিউ টিম বা ডুবুরি পাঠানো হয়নি। নবদ্বীপ একটি গুরুত্বপূর্ণ জনবহুল ও তীর্থক্ষেত্র হওয়া সত্ত্বেও এখানে এমন দুর্ঘটনা বারবার ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সম্প্রতি অন্য একটি ঘাটেও একই ধরনের ঘটনা ঘটেছিল। এলাকাবাসীর দাবি, সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের সুরক্ষার স্বার্থে এবং যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত সামাল দিতে নবদ্বীপে অবিলম্বে অন্তত চারজনের একটি স্থায়ী ডুবুরি দল মোতায়েন করা প্রয়োজন।

সৌভাগ্য ফেরাতে ধনতেরাসে কেনাকাটার তালিকায় রাখুন এই ৯ জিনিস!

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে চেয়ারে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দিলেন স্বামী! চাঞ্চল্য

বারবার খাবার গরম করছেন? নিজেই বাড়াচ্ছেন সংক্রমণের ঝুঁকি!

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মমতাপন্থী বিধায়ক শোভনদেবের, হাইকোর্টে ফিরল মামলা

একই বাড়িতে জোড়া মৃত্যু! বারান্দায় ঝুলছে স্বামী, বিছানায় পড়ে স্ত্রীর নিথর দেহ

‘বাজারে দাম না পেলে আলু চাষিদের ভর্তুকি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

খুলল ভাগ্য! ফের টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব পেলেন সূর্যকুমার, কাদের নেতৃত্ব দেবেন?

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

জিভে জল আনা রাজকীয় মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের গোল্লা নাড়ু

ছেলে বন্দি বাংলাদেশের জেলে, ১০০ বছরের ঐতিহ্যবাহী কালীপুজো বন্ধ রাখল পরিবার