একই বাড়িতে জোড়া মৃত্যু! বারান্দায় ঝুলছে স্বামী, বিছানায় পড়ে স্ত্রীর নিথর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একই বাড়ি থেকে উদ্ধার স্বামী-স্ত্রীর মৃতদেহ। একদিকে বারান্দায় গলায় ফাঁস লাগানো  অবস্থায় ঝুলছেন স্বামী,  অন্যদিকে ঘরের বিছানায় পড়ে রয়েছে স্ত্রীর নিথর দেহ।  বৃহস্পতিবার এমনই মর্মান্তিক দৃশ্য দেখা গেল উত্তর ২৪ পরগনার বসিরহাটে। কীভাবে মৃত্যু হল দু’জনের? স্বামী আত্মঘাতী হয়েছেন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট থানার ৬ নম্বর ওয়ার্ডের সানাপুকুর এলাকার বাসিন্দা ছিলেন সুদেব গোস্বামী (৬০) ও তাঁর স্ত্রী সোমা গোস্বামী (৫৫)। পেশায় মেডিক্যাল ঠিকাদার ছিলেন সুদেব। তাঁদের একমাত্র মেয়ের বয়স ১৮ বছর। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বাবা-মাকে ওই অবস্থায় দেখতে পায় মেয়ে। বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় বাবার দেহ এবং ঘরের ভিতরে গিয়ে বিছানার উপর মায়ের নিথর দেহ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে সে। দ্রুত আত্মীয়দের ফোন করে খবর দেয় সে। পরে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। উদ্ধার করা হয় দু’জনের দেহ। প্রাথমিক অনুমান, সুদেব আত্মঘাতী হয়ে থাকতে পারেন। তবে সোমার মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তিনি বিষাক্ত কোনও পদার্থ খেয়েছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ দত্তপুকুরে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় শিক্ষিকার স্বামী

একই পরিবারের দু’জনের মৃত্যুর নেপথ্যে কি পারিবারিক অশান্তি, আর্থিক সমস্যা, নাকি অন্য কোনও বিবাদ রয়েছে? সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।  দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছে পুলিশ। বাবা-মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে তাঁদের একমাত্র মেয়ে।

‘বাজারে দাম না পেলে আলু চাষিদের ভর্তুকি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

খুলল ভাগ্য! ফের টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব পেলেন সূর্যকুমার, কাদের নেতৃত্ব দেবেন?

জিভে জল আনা রাজকীয় মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের গোল্লা নাড়ু

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

প্রোটিন ও পুষ্টির যুগলবন্দি! স্বাদ বদলে সহজেই বানান পালং ডিমের কারি

ছেলে বন্দি বাংলাদেশের জেলে, ১০০ বছরের ঐতিহ্যবাহী কালীপুজো বন্ধ রাখল পরিবার

আটক হওয়ার মুহূর্ত থেকেই অভিযুক্তকে আদালতে হাজির করার ২৪ ঘন্টার সময় শুরু, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতারি পরোয়ানায় আজ আদালতে আত্মসমর্পণ পরীমনির

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! কালীপুজোয় ঠান্ডা আমেজ পাবে বাংলা?

কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে জোর মুখ্যমন্ত্রীর, কমছে সরকারি কর্মীদের ছুটি

মেয়ের সঙ্গে একঘরে কর্মচারী, দেখতে পেয়েই পিটিয়ে খুন করলেন ব্যবসায়ী বাবা

গঙ্গোত্রী ধাম দর্শনে যাওয়ার পথে পাহাড় থেকে নদীতে পড়ল গাড়ি, মৃত ৪ তীর্থযাত্রী