দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি: শীত পড়তে এখনও বাকি। কিন্তু তার আগে দূষণে জেরবার নয়াদিল্লি। লাগু হয়েছে গ্র্যাপ সিস্টেম। সেই দূষণের কথা মাথাতে রেখেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার একটি ওডিআই ম্যাচ। সেই ম্য়াচটি হবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ভাইজ্যাগে। আজ, বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে তেমনটাই জানাল বিসিসিআই।

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ভাইজ্যাগের ACA-VDCA ক্রিকেট স্টেডিয়ামে হবে দিল্লি থেকে সরে যাওয়া ম্যাচটি। দিল্লি ক্রিকেট বোর্ডের তরফে বিসিসিআই-কে ওয়ান ডে ম্যাচটি সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল। যেহেতু অরুণ জেটলি স্টেডিয়ামের একটি অংশে এখনও নির্মাণ কাজ চলছে সঙ্গে দূষণের দাপট দেখা যাচ্ছে রাজধানীতে। তাই ভারত-শ্রীলঙ্কার মধ্যে ম্যাচটি অন্যত্র সরাতে আর্জি জানিয়েছিল দিল্লি ক্রিকেট বোর্ড। সেই আর্জিতে সাড়া দিয়েই অরুণ জেটলি স্টেডিয়াম থেকে ভাইজ্যাগে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রথম ওয়ান ডে-টি। চলতি বছরের ১৩ ডিসেম্বর বিশাখাপত্তনমের ভাইজ্যাগে হবে ম্য়াচটি। দিল্লি এখন আর বিবেচনায় না থাকায়, শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হোম সিরিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি আয়োজনের সুযোগ পাচ্ছে বিশাখাপত্তনম। উপকূলীয় এই শহরটিতে এর আগেও বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এটি ভারতের হোমগ্রাউন্ডের নিয়মিত ভেন্যুতে পরিণত হয়েছে। শুধুই আন্তর্জাতিক ম্যাচ নয়, ভাইজ্য়াগে আইপিএলের ম্যাচও অনুষ্ঠিত হয়।

আরও পডুন: আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

শ্রীলঙ্কার ভারত সফরের কথা রয়েছে। চলতি বছরের ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে খেলতে আসবে দ্বীপরাষ্ট্রটি। তিনটি ওয়ান-ডে ও তিনটি টি-২০ খেলবে দুই দেশ। আগামী ১৩ ডিসেম্বর ৫০ ওভারের প্রথম ম্যাচটি দিয়ে এই সফর শুরু করবে শ্রীলঙ্কা। 

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২