পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কলকাতার কালীপুজো মানেই নানা চমক, ঐতিহ্য আর চোখধাঁধানো আয়োজন। সেই তালিকায় বরাবরই বিশেষ জায়গা করে নিয়েছে ফাটাকেষ্টর কালীপুজো। প্রতি বছরের মতো এবারও প্রতিমা ও মণ্ডপসজ্জায় থাকছে বিশেষ আকর্ষণ। তবে এবার নজর কেড়েছে অন্য এক উদ্যোগ। মণ্ডপের সামনের পিচের রাস্তা জুড়ে রং-তুলির ছোঁয়ায় আলপনা এঁকে সাজিয়ে তুললেন শতাধিক তরুণ শিল্পী। তাঁদের শিল্পকর্মে কার্যত ক্যানভাসের রূপ নিয়েছে রাস্তা।

জানা গিয়েছে, চিত্রলেখা আর্ট স্কুলের তত্ত্বাবধানে এই আলপনা আঁকার আয়োজন করা হয়। প্রায় ১০০ জন তরুণ শিল্পী রাতভর পরিশ্রম করে রাস্তার উপর ফুটিয়ে তুলেছেন নানা রঙের নকশা। কোথাও সাপের ছবি, কোথাও আবার বিচিত্র নকশা ও রঙিন মোটিফ। তাঁদের তুলির টানে সাধারণ পিচের রাস্তা হয়ে উঠেছে শিল্পের এক অনন্য প্রদর্শনী। শিল্পীদের এই উদ্যোগ ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ দেখা গিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই কাজের জন্য কোনও পারিশ্রমিক নেননি শিল্পীরা। রাতভর পরিশ্রমের বিনিময়ে তাঁদের প্রাপ্তি শুধুই মায়ের আশীর্বাদ। ভক্তি ও শিল্পের মেলবন্ধনেই এই উদ্যোগ বিশেষ মাত্রা পেয়েছে।

আরও পড়ুনঃ কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

উল্লেখ্য, ফাটাকেষ্টর কালীপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে কলকাতার দীর্ঘ ইতিহাস। কৃষ্ণচন্দ্র দত্ত ওরফে ফাটাকেষ্টর হাত ধরে শুরু হওয়া এই পুজোয় একসময় উত্তমকুমার থেকে অমিতাভ বচ্চনের মতো তারকাদের আনাগোনা ছিল। ১৯৯২ সালে ফাটাকেষ্টর মৃত্যুর পরেও বন্ধ হয়নি পুজো। সময়ের সঙ্গে জৌলুসে বদল এলেও ঐতিহ্য আজও অমলিন।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা