রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে চিকিৎসকদের পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনও রকম সন্দেহ রাখতে নারাজ স্বাস্থ্য দফতর। ভুয়ো চিকিৎসকের অভিযোগ সামনে আসার পর এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত সমস্ত চিকিৎসকের শংসাপত্র নতুন করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হল। আজ শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর ঘোষণা অনুযায়ী, রাজ্যে নথিভুক্ত প্রায় ১ লক্ষ ১০ হাজার চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের দেওয়া শংসাপত্র যাচাই করা হবে। তবে এই প্রক্রিয়ায় কোনও চিকিৎসককে অযথা হয়রানি করা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

সম্প্রতি ভুয়ো ডাক্তারি ডিগ্রি সংক্রান্ত অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি গড়িয়েছে পুলিশের কাছেও। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সভাপতি, সহ-সভাপতি, প্রাক্তন রেজিস্ট্রার, বিধায়ক-সদস্য-সহ কয়েক জন আধিকারিকের বিরুদ্ধে বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসকদের নথি পুনরায় যাচাইয়ের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মেডিক্যাল কাউন্সিলের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৯৬ সাল থেকে এখনও পর্যন্ত কাউন্সিলে নথিভুক্ত চিকিৎসকদের তথ্য যাচাইয়ের আওতায় আনা হবে। এই প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে ‘নো ইওর ডক্টর’ বা KYD। দু’ভাবে চলবে যাচাই। চিকিৎসকেরা নিজেরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথি দেখাতে পারবেন। বয়স, শারীরিক অসুস্থতা কিংবা দূরত্বের কারণে যাঁদের পক্ষে আসা সম্ভব নয়, তাঁদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলা হবে। এই কাজে একটি বেসরকারি সংস্থার সাহায্য নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন: ‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

এ ছাড়াও মৃত চিকিৎসক, বিদেশে চলে যাওয়া চিকিৎসক এবং যাঁরা বর্তমানে চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত নন, তাঁদের নাম নথিভুক্ত তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।অন্যদিকে, মেডিক্যাল কাউন্সিলের দেওয়া রেজিস্ট্রেশন শংসাপত্রের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। কিছু শংসাপত্রে পাঁচ বছরের মেয়াদ উল্লেখ করা থাকলেও, তার আইনি ভিত্তি নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, নতুন নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত সমস্ত রেজিস্ট্রেশন বৈধ থাকবে। কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় জানিয়েছেন, নথি যাচাইয়ের সুবিধার জন্যই পাঁচ বছরের মেয়াদ নির্ধারণ করা হয়েছিল। নির্দিষ্ট সময়ের পর চিকিৎসকদের শংসাপত্র পুনর্নবীকরণের নিয়মও চালু করা হয়েছিল। তবে এই নিয়ম প্রত্যাহারের বিষয়ে কাউন্সিলের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলে জটিলতা এড়ানো সম্ভব বলে মনে করছেন এক আধিকারিক। এ দিন রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়েও মুখ খোলেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর দাবি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে হাওড়া, মুর্শিদাবাদ, কলকাতা ও শহরতলির কিছু এলাকায় এখনও ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলছে।

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য