‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালীপুজোর উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে বাজি ফাটানো নিয়ে মন্তব্য করলেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। তাঁর বক্তব্য, বাজি ফাটালে অনেক অসুখ-বিসুখ চলে যায়। রবিবার নিজের বিধানসভা এলাকার একটি কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে এমনই মন্তব্য করেন তিনি। সেই সময় মঞ্চের সামনেই সশব্দে পটকা ফাটতে শোনা যায়। 

মাইক্রোফোন হাতে বক্তব্য রাখতে গিয়ে পাপিয়া বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কালীপুজোয় বাজি ফাটবে। তা হলে কালীপুজোয় বাজি হবে না, এমনটা কী করে হয়? তবে বাজি ফাটানোর ক্ষেত্রে পুলিশ যে নির্দেশ দিয়েছে, তা মেনেই চলতে হবে। এরপরই তাঁর সংযোজন, বাজি ফাটানো হলে অনেক অসুখ-বিসুখ চলে যায়। প্রসঙ্গত, কালীপুজো ও দীপাবলিতে বাজি ফাটানো নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে প্রশাসন। পরিবেশ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে কেবলমাত্র অনুমোদিত সবুজ বাজি ব্যবহারের অনুমতি রয়েছে। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার করলে কড়া আইনি পদক্ষেপের কথাও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

এবছর কালীপুজোয় নিরাপত্তা নিয়েও বিশেষ সতর্ক কলকাতা পুলিশ। চোরবাগানের দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যুর পর মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ, পৃথক প্রবেশ ও প্রস্থান পথ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারের ব্যবস্থা রাখার উপর জোর দেওয়া হয়েছে।

 

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪