স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC-তে ক্র্যাক পবনের

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেটিকে বাস্তবায়িত করতে লুকিয়ে থাকে হাজারো প্রতিকূলতা। স্বপ্ন পূরণ করতে কখনও কখনও লড়াইটা একার থাকে না, জড়িয়ে থাকে গোটা পরিবার। ছেলের পড়াশোনার খরচ জোগাতে নিজের গহনা পর্যন্ত বিক্রি করেছেন মা। ঋণের বোঝা কাঁধে নিয়েছেন বাবা। আর দাদার ভবিষ্যৎ গড়তে রোদে পুড়ে, ঘামে ভিজে মাঠে দিনমজুরের কাজ করেছেন তিন বোন। পরিবারের প্রত্যেকের হার না মানা মনোভাব চোখের জল, ঘাম আর ত্যাগের দাম মিলল অবশেষে। সমস্ত বাধা পেরিয়ে অবশেষে তৃতীয় প্রচেষ্টায় UPSC সিভিল সার্ভিস ক্র্যাক করেছেন পবন। UPSC-তে ২৩৯তম স্থান অর্জন করেন তিনি।    

উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা পবন। তাঁর বাবা মুকেশ কুমার পেশায় কৃষক। পরিবারের সম্বল বলতে মাত্র চার বিঘা জমি। আর্থিক অনটনের কারণে পাকা বাড়িও তৈরি করতে পারেনি পরিবার। একটি ঘর ও ছাউনির নীচেই কোনওরকমে দিন কাটত তাঁদের। বর্ষাকালে বাড়ির ছাদ দিয়ে জল পড়ত। এমনকী, সংসারে রান্নার গ্যাস ভরানোর টাকাও অনেক সময় থাকত না। বাধ্য হয়ে উনুনেই রান্না করতে হত পবনের মাকে। ২০১৭ সালে দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করেন পবন। পরে প্রয়াগরাজ থেকে স্নাতক হন। পরিবারের ইচ্ছা ছিল, পড়াশোনা শেষ করে ছেলে কোনও চাকরি করুক পবন কিংবা সেনাবাহিনীতে যোগ দেওয়ার চেষ্টা করুক। কিন্তু তাঁর লক্ষ্য ছিল সিভিল সার্ভিসে যোগ দেওয়া। ছেলের সেই স্বপ্নকে গুরুত্ব দিয়েই পাশে দাঁড়ান পরিবারের সদস্যরা।  

আরও পড়ুন: প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

UPSC-র প্রস্তুতি চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে মা সুমনা দেবী নিজের গহনা বিক্রি করেন। বাবাকেও ঋণ নিতে হয়, তাও আবার মাসে চার শতাংশ সুদের হারে। পড়াশোনার জন্য একটি সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনে দেওয়া হয়েছিল পবনকে। সেটির দাম ছিল মাত্র ৩২০০ টাকা। শুধু মা-বাবাই নন, দাদার পড়াশোনার খরচ জোগাতে অন্যের জমিতে দিনমজুরের কাজ করেছেন তাঁর তিন বোন গোল্ডি, সৃষ্টী ও সোনিকা। পরিবারের পাঁচ সদস্যই নিজেদের সামর্থ্য অনুযায়ী পরিশ্রম করে পবনের প্রস্তুতির খরচ জুগিয়েছেন। প্রথম দু’বার UPSC পরীক্ষায় সফল হতে পারেননি পবন। কিন্তু সেই ব্যর্থতায় থেমে যাননি তিনি। অবশেষে তৃতীয় প্রচেষ্টায় সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বভারতীয় মেধাতালিকায় ২৩৯তম স্থান অর্জন করেন। যে পরিবারে একসময় পড়াশোনার খরচ জোগাড় করাই ছিল বড় চ্যালেঞ্জ, সেই পরিবারের ছেলের এই সাফল্য যেন দীর্ঘদিনের পরিশ্রমেরই স্বীকৃতি। পবনের কৃতিত্বের পাশাপাশি তাই আলোচনায় তাঁর মা-বাবা ও তিন বোনের আত্মত্যাগ।  

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা