শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  শীতের রাতে গরম গরম রুটির সঙ্গে একটু মুখরোচক পদ হলে মন্দ হয় না। প্রতিদিনের আলুর তরকারি কিংবা ডাল থেকে একটু আলাদা স্বাদ পেতে বানিয়ে ফেলতে পারেন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি।  বাড়িতে থাকা অল্প কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়েই সহজে বানিয়ে নিতে পারবেন এই রেসিপি| 

 উপকরণ

বড় বেগুন – ১টি (প্রায় ৪০০ গ্রাম)

বড় টমেটো – ১টি (প্রায় ১৫০ গ্রাম)

পেঁয়াজ কুচি – ১টি মাঝারি (প্রায় ৫০ গ্রাম)

আদা কুচি – ১ চা চামচ

রসুন কুচি – ১ চা চামচ

কাঁচালঙ্কা কুচি – ২টি

ধনেপাতা কুচি – ৩ টেবিল চামচ

সর্ষের তেল – ৪ টেবিল চামচ

নুন – স্বাদমতো (প্রায় ১ চা চামচ)

গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ

আরও পড়ুনঃ অনলাইন শপিংয়ের অভ্যাস রয়েছে? জেনে নিন এই ৭ সহজ টিপস

পদ্ধতি

 প্রথমে বড় বেগুনটি ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। এবার গ্যাসের আঁচে বেগুনটি চারদিকে ঘুরিয়ে প্রায় ১০-১২ মিনিট পুড়িয়ে নিন। বেগুনের বাইরের খোসা কালচে হয়ে গেলে এবং ভিতরের অংশ নরম হয়ে এলে নামিয়ে রাখুন। একইভাবে টমেটোটিও ৫-৬ মিনিট গ্যাসের আঁচে পুড়িয়ে নিন। বেগুন ও টমেটো কিছুটা ঠান্ডা হলে বেগুনের পোড়া খোসা ছাড়িয়ে নিন। টমেটোর উপরের পোড়া আস্তরণও তুলে পরিষ্কার করে নিন। এবার বেগুনের ভিতরের অংশ ভালো করে মেখে নিন। টমেটোও ছোট ছোট করে কেটে রাখুন। এবার কড়াইতে ৪ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মাঝারি আঁচে গরম করুন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে ২-৩ মিনিট ভাজুন। পেঁয়াজ হালকা সোনালি হয়ে এলে আদা ও রসুন কুচি দিয়ে আরও ১-২ মিনিট নাড়াচাড়া করুন। এরপর কাঁচালঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিন।এবার কড়াইতে আগে থেকে মেখে রাখা পোড়া বেগুন ও কেটে রাখা টমেটো দিয়ে দিন। মাঝারি আঁচে প্রায় ৪-৫ মিনিট খুন্তি দিয়ে নেড়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর স্বাদমতো নুন ও আধ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আরও ১-২ মিনিট রান্না করুন।সবশেষে ২ টেবিল চামচ ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। উপর থেকে বাকি ধনেপাতা কুচি ছড়িয়ে সাজিয়ে নিন। ব্যস, তৈরি শীতের রাতের সুস্বাদু টমেটো-ধনেপাতা বেগুন মাখানি। গরম গরম ফুলকো রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের