ওয়াই ক্যাটাগরির সুরক্ষা পেলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর পরিচালক

'দ্য কাশ্মীর ফাইলস' এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হল ওয়াই ক্যাটাগরির সুরক্ষা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে এবার দেওয়া হল ওয়াই ক্যাটাগরির সুরক্ষা । কেন্দ্রীয় সরকারের তরফে তাঁকে এমন সুরক্ষা প্রদান করা হয়েছে। ৯০-র দশকে কাশ্মীরি পণ্ডিতদের উপর যে নৃশংসতা মাত্রা ছাড়িয়েছিল তাকে ঘিরেই তৈরি হয়েছে এই ছবি। মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যেই বক্স অফিসে ছবিটি হিট হয়েছে। কয়েক কোটি টাকার ব্যবসাও ইতিমধ্যে করে ফেলেছে বিবেকের এই ছবিটি। প্রশংসা করেছেন এই ছবির স্বয়ং প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিতে সরকারি কর্মী ও পুলিশ কর্মীদের এই ছবি দেখার জন্য ছুটি দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। করমুক্তও ঘোষণা করা হয়েছে এই ছবিকে। কিন্তু এই সবের মধ্যেই বাধ সাধল পরিচালককে দেওয়া খুনের হুমকি। 

সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে পরিচালক জানিয়েছেন যে তাঁকে প্রতিনিয়িত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। একটি পোস্টে পরিচালক জানিয়েছেন ”নম্বরগুলি থেকে এই ফোনগুলি আসছে সেগুলি প্রত্যেকটাই চিন ও পাকিস্তানের ফোন নম্বর বলেই মূলত দাবি পরিচালকের। একটি সত্য ঘটনা সকলের সামনে এমন সৎ পথে তুলে ধরা। আমাদের কাশ্মীরি ভাই বোনেরা যে নৃশংসতার  মধ্যে দিয়ে গিয়েছিল সেই সত্যিটা সকলের সামনে তুলে ধরার কারণেই আমার কাছে এমন ফোন ও মেসেজ আসার কারণ। আসলে আমাদের নীরবতাি এমন কুরুচিপূর্ণ মানুষের সাহস বাড়াতে সাহায্য করে। কিন্তু আমার এই ছবি সেই সমস্ত নীরব সমর্থনকে ছাপিয়ে গিয়েছে। এবং তাই দুষ্কৃতিরা ভয় পেয়েছে।”গত শুক্রবার মুক্তির পর এখনও অবধি বিবেকের এই ছবির বক্সঅফিস কালেকশন ৯৫.৫০ কোটি।  

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ