‘এই ভাইয়ের পিঠেই ছুরি মেরেছিলেন,’ রাহুলকে কড়া জবাব স্ট্যালিনের দলের

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের ‘মান ভাঙাতে’ তড়িঘড়ি চেন্নাই উড়ে গিয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা। দিল্লি থেকে বিশেষ বিমানে স্ট্যালিনের বাড়ির দিকে গিয়েছেন রাহুল-সোনিয়া গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়, এম এ বেবি, ডি কে শিবকুমার, রেবন্ত রেড্ডিরা। স্ট্যালিন যাতে আসন পুনর্বিন্যাস বিলকে কোনওভাবে সাপোর্ট না করেন সেই বিষয়ে কথা বলতেই গিয়েছেন রাহুলরা। কারণ ডিএমকে-র তরফে ঘোষণা করা হয়েছে তাঁরা তামিলনাড়ুর স্বার্থে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল-কে সমর্থন জানাবেন। তাতেই রাতের ঘুম উড়ে গিয়েছে রাহুল-মমতাদের। তাই এখন স্ট্যালিনের দরবারে উড়ে গিয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা। চেন্নাই যাওয়ার আগে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। যদিও তাঁর উত্তর দিতে দেরি করেনি ডিএমকে প্রধান। সঙ্গে তাঁর দলের তরফেও খোঁচা দেওয়া হয়েছে কংগ্রেস সাংসদকে।

রাহুল এদিন স্ট্যালিনের উদ্দেশ্যে লিখেছিলেন, ‘ইন্ডিয়া জোটের প্রবীণ নেতাদের সঙ্গে আমি চেন্নাই যাচ্ছি। এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করে তাঁকে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করার অনুরোধ জানাব। লোকসভার ৮৫০টি আসনে সম্প্রসারণ ভারতের গণতন্ত্রকে শেষ করে দেবে। বিজেপি-আরএসএসকে নিজেদের সুবিধামতো ভারতের সম্পূর্ণ নির্বাচনী মানচিত্র নতুন করে সাজানোর সীমাহীন সুযোগ করে দেবে এই বিল। স্ট্যালিন ভাই-বরাবরই তামিলবিরোধী শক্তির বিরুদ্ধে পাথরের মতো দৃঢ় থেকেছেন। জাতীয় স্বার্থে, তামিলনাড়ুর স্বার্থে এবং সংবিধান রক্ষার জন্য আমাদের একসঙ্গে এই বিলকে পরাস্ত করতে হবে।’ রাহুলের সেই মন্তব্যের পাল্টা দিয়েছেন স্ট্যালিন। তিনি লিখেছেন, ‘তামিলনাড়ু এবং আমাদের তামিল জনগণের স্বার্থকে সর্বদা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই আমরা প্রতিটি সিদ্ধান্ত নিয়েছি। এই অবস্থানের সঙ্গে কোনওভাবেই আপস করব না। আমি আত্মবিশ্বাসী, ইতিহাস আমাদের কাট্টাবোম্মান হিসেবে মনে রাখবে, এট্টাপ্পান হিসেবে নয়।’

আরও পডুন: দলবদলু কাকলি-সুদীপদের ভোটদানে আপত্তি জানিয়ে ওম বিড়লাকে চিঠি অভিষেকের

স্ট্যালিনের খোঁচার পরেই তাঁর দলের তরফে রাহুলকে কটাক্ষ করা হয়েছে। ডিএমকে-র আইটি সেলের তরফে কংগ্রেস সাংসদকে খোঁচা দিয়ে বলা হয়েছে, ‘এই ভাইয়ের পিঠেই ছুরি মেরেছিলেন।’

বন্দে ভারতের খাবারে মিলল লোহার বোল্ট! ভাইরাল ভিডিও নিয়ে যা জানাল IRCTC

রান্নাঘরে ইঁদুরের পটি, খাবারের মান নিয়েও প্রশ্ন! সেক্টর ফাইভের তিন রেস্তরাঁয় ইবি-র অভিযান

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কর্পোরেট চাকরি ছেড়ে নারকেলের খোলের ব্যবসা! বছরে তরুণীর আয় শুনলে চমকে যাবেন

‘সুড়ঙ্গের শেষে সবসময়ই আলো থাকে’, জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে আবেগপ্রবণ সূর্যকুমার

দলবদলু কাকলি-সুদীপদের ভোটদানে আপত্তি জানিয়ে ওম বিড়লাকে চিঠি অভিষেকের

ছবি তোলার পরই বৈভবের পা ছুঁতে ঝুঁকল খুদে ভক্ত, ভাইরাল ‘বেবি বসের’ প্রতিক্রিয়া

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

‘এই ভাইয়ের পিঠেই ছুরি মেরেছিলেন,’ রাহুলকে কড়া জবাব স্ট্যালিনের দলের

চৌরঙ্গি রোড থেকে আহিরিটোলা, বদলে যাচ্ছে কলকাতার ১৬টি রাস্তার নাম

দাম্পত্য অশান্তি! জলের ট্যাঙ্কে তিন মেয়েকে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের, মৃত্যু খুদেদের