এপ্রিল থেকেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সূচির পরিবর্তন

আগামী পয়লা বৈশাখেই চালু হয়ে যেতে পারে পরিষেবা। শিয়ালদা স্টেশন থেকে মেট্রো পরিষেবা শুরু হলে পরিবর্তন হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়-সূচী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী পয়লা বৈশাখেই চালু হয়ে যেতে পারে শিয়ালদা স্টেশন থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা। শিয়ালদা স্টেশন থেকে মেট্রো পরিষেবা শুরু হলে পরিবর্তন হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সূচি। সকালে প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়ার সময় এগিয়ে আনা হতে পারে। একইসঙ্গে পিছনো হতে পারে প্রান্তিক মেট্রো স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ার সময়ও। পাশাপাশি দুটি মেট্রো চলার মাঝের সময়ের ব্যবধান কমানো হতে পারে বলে সুত্রের খবর।

বর্তমানে সকাল আটটা থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর(East West Metro) পরিষেবা শুরু হয়। আর প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ে সন্ধ্যা সাতটায়। শিয়ালদা মেট্রো স্টেশন চালু হলে লোকাল ট্রেনের যাত্রীদের কথা ভেবে প্রথম ট্রেনের সময় প্রথম ধাপে আধ ঘণ্টা এগিয়ে আনা হতে পারে বলে সূত্রের খবর। আর রাতে প্রান্তিক স্টেশন থেকে মেট্রো ছাড়ার সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হতে পারে। অর্থাৎ প্রথম ট্রেন ছাড়তে পারে সকাল সাড়ে সাতটায়। আর শেষ ট্রেন শিয়ালদহ এবং সেক্টর ফাইভ থেকে রাত আটটায় ছাড়তে পারে।

তবে মেট্রো রেলের আধিকারিকরা জানিয়েছেন,  মেট্রোর সময়সূচি পরিবর্তনের বিষয়টি এখনও আলোচনার স্তরে রয়েছে। আপাতত পয়লা বৈশাখেই শিয়ালদা মেট্রো স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়ার লক্ষ্য রয়েছে। যদিও নববর্ষের প্রথম দিনে শিয়ালদা মেট্রো স্টেশন চালু হবে কিনা পুরো বিষটি নির্ভর করছে সেফটি কমিশন থেকে কী রিপোর্ট আসে তার ওপর। তবে মনে করা হচ্ছে যাত্রী নিরাপত্তার জন্য শিয়ালদা মেট্রো স্টেশনে সামান্য কিছু অদল-বদল করার কথা বললেও খুব একটা কিছু পরিবর্তন করতে হবে না। অর্থাৎ সেফটি কমিশনারের রিপোর্টে সবুজ সংকেত মিললে পয়লা বৈশাখ থেকেই  শুরু হয়ে যাবে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা।

সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চালু হয়েছে দু’বছর হতে চলল। কিন্তু এই রুটে সেভাবে যাত্রী হচ্ছে না। শিয়ালদা মেট্রো স্টেশন চালু হলে যাত্রী সংখ্যা অনেকটা বাড়বে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়ার মূল্যেও পরিবর্তন আনা হচ্ছে। শিয়ালদা স্টেশন(Sealdah Metro station) থেকে মেট্রোর সর্বনিম্ন ভাড়া থাকছে ১০ টাকা। অর্থাৎ পাঁচ টাকার টিকিটের সুযোগ শিয়ালদা স্টেশন থেকে থাকছে না। ১০ টাকার পর টিকিটের মূল্য থাকছে ২০ টাকা। একইসঙ্গে তুলে দেওয়া হচ্ছে ১৫ টাকার স্ল্যাবও। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের শিয়ালদা বাদে বাকি স্টেশনগুলিতে ৫ টাকার টিকিটের সুযোগ থাকবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, বৃক্ষরোপণ কর্মসূচিতে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই