নিউ আলিপুরের গুদামের আগুন নিয়ন্ত্রণে! শুরু হচ্ছে কুলিং প্রসেস

তালা বন্ধ রঙের গুদামে লাগল আগুন। মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে আশেপাশের কারখানায়। দমকলের ৪টি ইঞ্জিন আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্যাংরার(Tangra) পর এবার চেতলা(Chetla)। দক্ষিণ কলকাতার(Kolkata) নিউ আলিপুর(New Alipur) এলাকার ২ বি, চেতলা রোড ঠিকানার একটি রঙের গুদামে মঙ্গলবার সাত সকালে লাগে আগুন(Fire)। আর তার জেরে ঘনবসতি পূর্ণ ওই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাসায়নিক দ্রব্য থাকায় সেই আগুন কার্যত ভয়াবহ রূপ নেয়। ওই রঙের গুদামের আশেপাশে থাকা আরও বেশ কিছু কারখানায় তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৭টি ইঞ্জিন। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

জানা গিয়েছে, এদিন সকাল ৭টা নাগাদ চেতলা রোডের ধারে ওই রঙের গুদামে আগুন লাগে। স্থানীয় বাসিন্দাদের চোখেই তা প্রথমে ধরা পড়ে। কিন্তু ওই রঙের গুদামে তালা দেওয়া থাকায় আগুন নেভাতে পারেননি স্থানীয় বাসিন্দারা। তার জেরেই খবর যায় দমকলে। একে একে দমকলের ৪টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। ততক্ষণে আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে দিয়েছে। ছড়িয়ে পড়েছে আশেপাশের ছোট কারখানাতেও। আর তার জেরেই ছড়িয়ে পড়ে এলাকায় তীব্র আতঙ্ক। কেননা ওই রঙের কারখানার চারপাশে রয়েছে ঘনবসতি। দমকলের কর্মীরা ওই সব বাড়ির বাসিন্দাদের দ্রুত ঘর খালি করতে বলায় দমকলের কর্মীদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী। তার মাঝেই শুরু হয় আগুন নেভানোর কাজ। আগুনের তাপে সকাল ৯টার কিছু আগেই ভেঙে পড়ে ওই রঙের গুদামের একটি পাঁচিল ও শেড। আসে দমকলের আরও ৩টি ইঞ্জিন। মোট ৭টি ইঞ্জিনের প্রচেষ্টায় সকাল সাড়ে ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিন আগুন নেভানোর কাজে দমকলের পাশাপাশি ডাক পড়ে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীদেরও। তাঁরা দমকলের কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আগুন নেভানোর কাজ করেন। হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। আর তার জেরেই আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা গিয়েছে বলে জানিয়েছেন দমকলের আধিকারিকেরা। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ার রয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। দমকলের কর্মীরা জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে এলেও যত জায়গায় আগুন ছড়িয়েছিল তার সব কটিতে তাঁরা ঢুকতে পারেননি। কুলিং প্রসেস ইতিমধ্যেই ওই সব কারখানায় শুরু করে দেওয়া হয়েছে। কুলিং প্রসেস শেষ হলে তবেই ভেতরে ঢুকতে সক্ষম হবেন দমকল কর্মীরা। এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর না মিললেও এক যুবক ধোঁয়ার জেরে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের আধিকারিকেরা জানিয়েছেন, আগুন কোনও বাড়িতে ছড়িয়ে পড়েনি। তাই ক্ষয়ক্ষতি সীমিত থাকছে। 

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা