কাজ প্রায় শেষ পর্যায়ে, ২০২৩ সালে ট্রেনে চেপেই সোজা শ্রীনগর!

ভারতীয় রেল মানচিত্রে কাশ্মীর উপত্যকা আগেই যুক্ত হয়েছে। শ্রীনগর-বারামুল্লা রেলপথে স্থানীয়ভাবে ট্রেন চলাচল করছে বহুদিন ধরেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় রেল মানচিত্রে কাশ্মীর উপত্যকা আগেই যুক্ত হয়েছে। শ্রীনগর-বারামুল্লা রেলপথে স্থানীয়ভাবে ট্রেন চলাচল করছে বহুদিন ধরেই। কিন্তু দেশের বাকি অংশের সঙ্গে কাশ্মীর উপত্যকার রেলযোগ আজও স্থাপন হয়নি। ফলে কাশ্মীর উপত্যকায় পৌঁছনোর জন্য জম্মু থেকে সড়কপথে বা আকাশপথে যেতে হয়। তবে রেললাইন বসানোর কাজ চলছে জোরকদমে। রেল মন্ত্রকের আশা, আগামী ২০২৩ সালের মধ্যেই যাত্রীবাহী ট্রেন জম্মু থেকে উধমপুর হয়ে পৌঁছে যাবে শ্রীনগর।

উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক, ভারতীয় রেলের এক উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প। রেলমন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পের ৮০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গেছে। বাকি কাজও দ্রুততার সঙ্গে চলছে। সম্প্রতি রেল প্রতিমন্ত্রী দর্শনা জারডোসি এই প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে গিয়েছিলেন। তিনিও কাজ দেখে খুশি।

রেল প্রতিমন্ত্রীর কথায়, কাশ্মীর উপত্যকায় রেললাইন পাতা যথেষ্ট চ্যালেঞ্জিং কাজ। কারণ উঁচু পর্বতের গা বেয়ে যাবে এই লাইন। একদিকে প্রচুর রেলব্রিজ নির্মাণ করতে হয়েছে তেমনই অনেকগুলি টানেল তৈরি করতে হয়েছে। এই নির্মীয়মান রেলপথে চেনাব নদীর উপর তৈরি হচ্ছে বিশ্বের উচ্চতম রেলব্রিজ। যা কুতুব মিনারের দুইগুন এবং আইফেল টাওয়ারের দেড়গুন উচ্চতায় হচ্ছে। এই ব্রিজটির কাজও প্রায় শেষ।

রেল প্রতিমন্ত্রী আরও বলেছেন, দেশের নিরাপত্তার দিক থেকেও এই রেলপথের গুরুত্ব অপরিসীম। কাশ্মীর উপত্যকায় সেনাবাহিনীকে দ্রুত পৌঁছে দিতে এই উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক বিশেষ ভুমিকা পালন করবে। এছাড়া যেকোনও আপদকালীন পরিস্থিতিতে সেনাবাহিনীর রসদ ও অস্ত্রশস্ত্র দ্রুত পৌঁছে দিতে সাহায্য করবে এই রেলপথ। এছাড়া কাশ্মীরে যারা বেড়াতে যাবেন, তাঁরাও সরাসরি ট্রেনে চেপেই পৌঁছে যাবেন শ্রীনগর। ফলে পর্যটন শিল্পের বিকাশেও এই রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য