বঙ্গে চড়ছে পারা, হঠাৎ কালবৈশাখী মালদার বুকে

বুধ বিকালে মালদার বুকে আচমকা কালবৈশাখী এসে হানা দেওয়ার পর থেকেই বাংলার আমজনতা আশায় বুক বাঁধছে এবার যদি তাঁদের এলাকাতেও দেখা মেলে কালবৈশাখীর। 

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টার মধ্যেই আমূল পরিবর্তন বাংলার আবহাওয়ায়(Weather)। বুধ সকালে কলকাতার(Kolkata) ঘুম ভেঙেছিল হালকা কুয়াশা আর মেঘের মধ্যে দিয়ে। বৃহস্পতিবার সকালে কিন্তু সেই কলকাতায় ঝলমলে রোদ। আর এই দুই ছবির মাঝে হঠাৎ করেই হানা কালবৈশাখী(Kalbaishakhi) ঝড়ের। যেন বাংলার(Bengal) বুকে ক্ষণে ক্ষণে রূপ বদল করে চলেছে প্রকৃতি। যদিও আলিপুর আবহাওয়া দফতরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বরং আরও বাড়বে তাপমাত্রার পারদ। কিন্তু বুধ বিকালে মালদার(Malda) বুকে আচমকা কালবৈশাখী এসে হানা দেওয়ার পর থেকেই বাংলার আমজনতা আশায় বুক বাঁধছে এবার যদি তাঁদের এলাকাতেও দেখা মেলে কালবৈশাখীর। 

আবহাওয়া দফৎরের দাবি ছিল এপ্রিল মাসের প্রথম দিকের আগে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে কালবৈশাখীর দেখা মিলবে না। কিন্তু মালদার বুকে বুধ বিকালে কালবৈশাখীর হানা সেই হিসাব গুলিয়ে দিয়েছে। যদিও বৃহস্পতিবার সকালেও আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে এখনই ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তি পাওয়া যাবে না। বরং তাপমাত্রার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা। কলকাতাতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই এখনই। তবে এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। মালদায় কালবৈশাখীর দেখা মিললেও এখনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। জেলাগুলিতে এখন বাড়বে তাপমাত্রা। বরঞ্চ এপ্রিলের প্রথম সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি হতে পারে বলে আশঙ্কা করেছেন আবহাওয়াবিদদের একাংশ।

গতকাল মালদাতে আচমকাই ঝড় হয়। একাধিক বাড়ির চাল উড়ে গিয়েছে এই ঝড়ে। মালদার আশেপাশে থাকা হব্বিবপুর, বুলবুলচন্ডী এবং পুরনো মালদার একাংশে এই ঝড় হয়। কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হয়েছে বলেও জানা গিয়েছে। স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চারেই এই ঝড়ের উদ্ভব বলে জানা গিয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে, যদি মালদায় কালবৈশাখী হতে পারে তাহলে তা বাংলার অনান্য জেলায় কেন হবে না? কার্যত এই প্রশ্ন তুলেই এখন চাতক পাখির মতো ঝড়বৃষ্টির আশায় প্রহর গুণছে বাংলা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের