ঝালদা থানার আইসিকে ছুটিতে পাঠাল প্রশাসন

সঞ্জীববাবুকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। সিট ও সিআইডি’র আধিকারিকেরাও তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন। তাঁর মোবাইলও বাজেয়াপ্ত হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হল ঝালদা(Jhalda) থানার বিতর্কিত আইসি সঞ্জীব ঘোষের(IC Sanjib Ghosh) বিরুদ্ধে। পদে বহাল রেখেই তাঁকে ছুটিতে পাঠানো হল। পরিবর্তে থানার দায়িত্ব দেওয়া হল ঝালদা মহকুমার পুলিশ আধিকারিক তথা এসডিপিও সুব্রত দেবকে। গত ১৩ মার্চ বিকেলে পুরুলিয়া(Purulia) জেলার ঝালদা পুরসভার চার বারের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু(Tapan Kandu) দুষ্কৃতীদের গুলিতে খুন হন। শহর থেকে বেশ খানিকটা দূরে ঝালদা- বাঘমুন্ডি সড়কপথে গোকুলনগরের কাছে খুন হন তিনি। সাম্প্রতিককালে হয়ে যাওয়া পুরনির্বাচনে ত্রিশঙ্কু ফলাফল উঠে এসেছিল ঝালদায়। তৃণমূল ও কংগ্রেস উভয়েই ৫টি করে আসন দখল করে। নির্দলদের দখলে যায় ২টি আসন। এরপরেই কংগ্রেসের তরফে তপনবাবুকে মুখ করেই ঝালদা পুরসভার বোর্ড দখলের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু তার মাঝেই খুন হয়ে যান তপনবাবু। সেই ঘটনার পর থেকেই তপনবাবুর পরিবার থেকে একের পর এক অভিযোগ উঠতে শুরু করে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধে। সেই সঙ্গে ভাইরাল হয় তাঁর একের পর এক অডিও ক্লিপ। এসবের জেরেই এবার সম্ভবত তাঁকে পদে রেখে থানার কাজ থেকে ‘অব্যাহতি’ দেওয়া হল। কার্যত ছুটিতে পাঠানো হয়েছে তাঁকে। অন্তত জেলা প্রশাসন সূত্রে তেমনটাই জানা গিয়েছে।  

ঝালদার ঘটনায় তপনবাবুর পরিবার, প্রদেশ কংগ্রেস এবং আমজনতার তরফ থেকে বার বার সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। একই সঙ্গে দাবি করা হয়েছে ঝালদা থানার আইসি প্রত্যক্ষ ভাবে এই খুনের ঘটনায় জড়িত। তপনবাবুর স্ত্রী পূর্ণিমা কান্দু, যিনি নিজেও এবার কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছেন, তিনি বার বার অভিযোগ তুলেছেন যে সঞ্জীববাবুই আরও কয়েকজনের সঙ্গে এই গোটা হত্যাকাণ্ডের ষড়যন্ত্র করেছেন। তাই পুলিশের তদন্ত বা সিটের তদন্ত কিংবা সিআইডি তদন্ত, কোনও কিছুতেই তাঁদের আস্থা নেই। তাঁরা সিবিআই তদন্ত চান। এই একই দাবি ঝালদাবাসীরও। বুধবারই এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে ঝালদা শহরজুড়ে পোস্টার পড়েছে। আর তাৎপর্যপূর্ণ ভাবে বুধবার রাতেই সিদ্ধান্ত নেওয়া হয় ঝালদা থানার আইসিকে ছুটিতে পাঠানোর। শুধু তাই নয়, পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সঞ্জীববাবুকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। সিট ও সিআইডি’র আধিকারিকেরাও তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন। তাঁর মোবাইল বাজেয়াপ্ত করে তার কললিস্টও খতিয়ে দেখা হবে বলা জানা গিয়েছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের