র‌্যাবের উপরে মার্কিন নিষেধাজ্ঞা গর্হিত, বাইডেন প্রশাসনকে নিশানা শেখ হাসিনার

ঘটনায় যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হয় বাংলাদেশ সরকারের শীর্ষ মহল। একাধিকবার ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: দেশের অন্যতম এলিট ফোর্স র‍্যাবের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার র‍্যাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশের র‍্যাবের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। অথচ তাদের দেশে কিন্তু এ ধরনের অপরাধ করলে কোনও বাহিনীর বিরুদ্ধে কোনও রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে না। কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ, সেখানে কেউ অপরাধ করলে শাস্তি নিশ্চিত করি। তারপরও দুর্ভাগ্যের বিষয়, র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটা অত্যন্ত গর্হিত কাজ।’

গত বছরের ১০ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের দায়ে র‍্যাবের প্রাক্তন ও বর্তমান ছয় আধিকারিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন সরকার। ওই ঘটনায় যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হয় বাংলাদেশ সরকারের শীর্ষ মহল। একাধিকবার ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল। যদিও তাতে সাড়া দেয়নি মার্কিন প্রশাসন। সম্প্রতি রাশিয়াকে বিশ্বে একঘরে করতে ঢাকায় এসেছিলেন মার্কিন বিদেশ দফতরের আন্ডার সেক্রেটারি। তিনি জানিয়ে দিয়েছিলেন, ‘র‍্যাবের বিরুদ্ধে সহজে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না।’

র‍্যাবের উপরে নিষেধাজ্ঞা জারির সাড়ে তিন মাস বাদে এ বিষয়ে মুখ খুলেই বাইডেন প্রশাসনকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘আমেরিকায় আইনশৃঙ্খলা রক্ষার নামে অপরাধ করলে শাস্তি দেওয়া হয় না। কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ, সেখানে কেউ অপরাধ করলে শাস্তি নিশ্চিত করি। তারপরও দুর্ভাগ্যের বিষয় যে যারা হলি আর্টিজানের মতো এ ধরনের অভিযান করে সাফল্য অর্জন করেছে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। আমাদের এই সাফল্যে এরা দুঃখ পেয়েছে কি না আমি জানি না। তবে বাংলাদেশ যে সাফল্য অর্জন করেছে, সেটাই সত্য। সেখানে এরকম নিষেধাজ্ঞা অত্যন্ত গর্হিত কাজ বলে আমি মনে করি।’

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার