আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এই ঘরোয়া পদ্ধতি অবলম্বনে নখের যত্ন নিন

নিজস্ব প্রতিনিধিঃ নিত্য নতুন সাজপোশাকের সঙ্গে মানানসই নখের রঙ না হলে ঠিক সাজ সম্পূর্ণ হয় না। সুন্দর নখ সঙ্গে সুন্দর নেলকালার মাস্ট। কিন্তু ধরুন কোনও অনুষ্ঠান রয়েছে আপনার কিংবা ফ্যামিলি পার্টি। ঠিক তার আগের দিন আপনার দীর্ঘদিন ধরে ধইরজ নিয়ে বাড়ানো নখ ভেঙে গেল তখন যে কষ্ট হয় তা বলে বোঝানো মুশকিল। বর্তমানে নেল এক্সটেনশন বেশ প্রচলিত কিন্তু তা সত্বেও বাড়িতে ঘরোয়া কিছু উপায় অবলম্বনে যত্ন নিন নখের। কীভাবে? জেনে নিন।

নখের পুষ্টি আসে শরীরের ভিতর থেকেই। আপনার হেলদি ডায়েটের উপর নির্ভর করে আপনার ত্বক, দাঁত, নখ কিংবা চুলের স্বাস্থ্য। হঠাৎ হঠাৎ নখ ভেঙে যাওয়া, নখের স্বাস্থ্য খারাপ হওয়া এসব কিছুর পিছনেই লুকিয়ে থাকে একটা কারণ তা হল অপুষ্টি। স্বাস্থ্যকর ডায়েট ফলো করার পাশাপাশি এই উপায় গুলিও অবলম্বন করুন।

নখের যত্নে পাতিলেবুর রসের ব্যবহার ভীষণভাবে প্রচলিত। এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি নখ শক্ত করতে সাহায্য করে। তুলোয় লেবুর রস নিয়ে তা নখের উপরে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে শুকিয়ে নিন। শুকিয়ে এলে গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সপ্তাহে বেশ কয়েকদিন এটি অ্যাপ্লাই করতে পারেন।

রাতে ঘুমাতে যাওয়ার আগে ভিটামিন ই ও গরম নারকেল তেল নখে লাগিয়ে শুতে যান। এতে নখ ভালো থাকবে। 

নখের স্বাস্থ্য ভালো রাখতে কমলালেবুর রসও ভীষণ উপকারি। এতে থাকা কোলাজেন নামক প্রোটিন নখের জন্য উপযোগী। একটি পাত্রে কমলালেবুর রস নিয়ে তাতে বেশ কিছুক্ষণ নখ ভিজিয়ে রেখে হালইকা গরম জল দিয়ে নখ ধুয়ে নিন। এই পদ্ধতিটিও সপ্তাহে বেশ কয়েকদিন করলেই চলবে। নখের ভঙ্গুরতা কমবে। নখ মজবুত হবে।  

Published by:

Share Link:

More Releted News:

দক্ষিণ ভারতের এই রহস্যময় মন্দির, কেন ভ্রমণ তালিকায় রাখবেন জানুন

দিনের বেশিরভাগ সময় এসিতে কাটান? নীরবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস ও ত্বক

৯০ দিন রাতের স্ন্যাকিং বন্ধ করলে শরীরে কী কী পরিবর্তন আসে?

গরমে ঘেমে ভিজে যাচ্ছেন? শরীর সতেজ রাখতে ব্যবহার করুন এই বিশেষ কিছু সুগন্ধি

সবসময় ক্লান্ত লাগছে? হতে পারে ভিটামিন বি১২ ঘাটতি, জানালেন বিশেষজ্ঞরা

৬টি অভ্যাসেই মিলতে পারে বছরে ফ্রি ফ্লাইট, জানুন কীভাবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ