সৃজিতের পরিচালনায় বড়পর্দায় আসছেন লক্ষ্মীপ্রিয়া রূপী তৃণা

রানা সরকারের প্রযোজনায়, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে থাকছেন তৃণা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার লক্ষ্মীপ্রিয়া রূপে বড়পর্দায় আসছে গুনগুন অর্থাৎ তৃণা সাহা। অরিন্দম শীলের ‘ইস্কাবনের বিবি’ ছবিতে কাজ করার সুযোগ এসেছিল আগেই। এবার সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে এলো বড়পর্দায় কাজ করার আরও এক সুযোগ। রানা সরকারের প্রযোজনায়, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে থাকছেন তৃণা সাহা। এই ছবিতে শ্রীচৈতন্যের ভূমিকায় থাকবেন পরমব্রত এবং শ্রীচৈতন্যের স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার ভূমিকায় থাকবেন তৃণা। 

এর আগেও সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন তৃণা। এর আগে তাঁর সহ পরিচালক হয়ে একসঙ্গে কাজ করার পর এবার নিজের ছবিতে তৃণাকে কাস্ট করতে পেরে যারপরনাই খুশি  সৃজিত মুখোপাধ্যায়। লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে তৃণাকে কাস্ট করা প্রসঙ্গে সৃজিত জানিয়েছেন, এই চরিত্রতে তৃণাকে ভীষণ ভালো মানাবে। সহ পরিচালক হিসাবে যারা কাজ করেন তাঁদের অভিনয়ের উপর একটা আলাদা দখল থাকে। ছবিতে শ্রীচৈতন্য দেবের ভূমিকায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে রয়েহেন তৃণা সাহা, নটী বিনোদিনীর চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, গিরিশ ঘোষের চরিত্রে থাকবেন ব্রাত্য বসু ও অন্যন্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম, সোহিনী সরকার প্রমুখ। জুন মাস থেকেই এই ছবির শুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে তবে তার আগে অরিন্দম শীলের পরিচালনায় ইস্কাবনের বিবি’ ছবির কাজ শেষ করবেন তৃণা।  

হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত! মমতার বিরুদ্ধে দায়ের FIR

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস