আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রশান্ত বর্মণকে জামিন দিল বারাসত আদালত। স্বর্ণ ব্যবসায়ী খুনে কোনও নথি আদালতের কাছে পৌঁছয়নি। এমনকী আজ, মঙ্গলবার শুনানিতে হাজিরাও দেননি স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের ঘটনায় তদন্তকারী অফিসাররা। যার ফলে সন্ধ্যা পর্যন্ত আদালতে হাজির থেকেও শুনানি শুরু করতে পারেননি ম্যাজিস্ট্রেট। তাই স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলা উঠলই না আদালতে। বেপরোয়াভাবে গাড়ি চালানোর মামলাতেই জামিন পেয়ে গিয়েছেন প্রশান্ত। এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে প্রশান্ত বর্মণকে জামিন দিল আদালত। কিন্তু কেন সময় মতো খুনের ঘটনার কোনও নথি ও তদন্তকারী আধিকারিকরা পৌঁছলো না আদালতে? উত্তর নেই কারোর কাছেই।

গতকাল, সোমবার রাতে নিউটাউনের ইকোপার্ক থানার কাছে আচমকাই প্রশান্তের গাড়ি প্রথমে এক পথচারীকে ধাক্কা মারে। রাজগঞ্জের সাসপেন্ডেড বিডিও প্রশান্ত বর্মণের গাড়ি এতটাই তীব্র গতিতে ওই পথচারীকে ধাক্কা মারেন যে তিনি ছিটকে গিয়ে দূরে থাকা এক স্কুটার আরোহীর গায়ে পড়েন বলে অভিযোগ। ওই ব্যক্তির পায়ে চোট লাগে। স্কুটার আরোহীই তৎপর হয়ে প্রশান্তের গাড়ি আটকান। খবর পেয়ে পরে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। প্রশান্ত বর্মণকে দেখেই প্রথমে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে আজ, মঙ্গলবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে মদ্যপ অবস্থায় নিউটাউনে ওই পথচারীকে ধাক্কা মেরেছিলেন প্রশান্ত বর্মণ। সেই মামলায় আটক করলেও এদিন সকালে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনে গ্রেফতার করে পুলিশ। যদিও সেই মামলায় কোনও নথি আদালত পর্যন্ত না পৌঁছনোয় জামিন পেয়ে গিয়েছেন প্রশান্ত। তাঁর বিরুদ্ধে বিএনএসের ২৮১, ১২৫বি এবং এমভি আইনের ১৮৪, ১৮৫ ধারায় এফআই দায়ের হয়। বেপরোয়া ভাবে গাড়ি চালানো সংক্রান্ত মামলাতেই জামিন পেয়েছেন প্রশান্ত।

আরও পডুন: তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

গত বছরের ২৯ অক্টোবর নিউটাউন থানার যাত্রাগাছির খালধার থেকে সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ উদ্ধার হয়। তাঁকে অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ। ওই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রশান্ত। বারাসত ও বিধাননগর মহকুমা আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন প্রশান্ত বর্মণ। তার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। হাইকোর্ট সেই আগাম জামিনের নির্দেশ খারিজ করে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত। পরে গত ২৩ জানুয়ারি সুপ্রিম কোর্টও তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এত দিন পুলিশের নাগালের বাইরেই রয়ে গিয়েছিলেন রাজগঞ্জের অপসারিত বিডিও। গতকাল, নিউটাউন থেকে আচমকাই প্রশান্তকে বাগে পেয়ে গিয়েছিল পুলিশ। যদিও সেই সুযোগ কোনও অজ্ঞাত কারণে কাজে লাগাতে পারল না তদন্তকারী আধিকারিকরা।

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন