দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দমদমে বন্ধ ঘর থেকে উদ্ধার মা ও ছেলের দেহ

নিজস্ব প্রতিনিধি: দমদমের নবপল্লিতে বন্ধ ঘর থেকে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত মা ও ছেলের নাম শ্রাবণী পাল ও সন্দীপ পাল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রাবণী ও সন্দীপ হাওড়ার আন্দুলের বাসিন্দা। গত ছয় মাস আগে দমদমের নবপল্লিতে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তাঁরা। তিন মাস বাড়ি ভাড়াও দেন। তার পর থেকে বিগত তিন মাস বাড়ি ভাড়ার টাকা দিতে পারছিলেন না তাঁরা। জানা গিয়েছে, কিছুদিন আগে বাড়িওয়ালাকে তাঁরা জানিয়েছিলেন, কয়েকদিন থাকবেন না। এরপর আর তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা সম্ভব হয়নি। সন্দীপের মামা এসে বাড়ির দরজা ভাঙেন। দরজা ভাঙলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে ওই চত্বরে। এরপর বাড়ির দোতলা থেকে পচা গলা অবস্থায় পাওয়া যায় দুইজনের মৃতদেহ। 

ঘটনার খবর যায় দমদম থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দমদম থানার পুলিশ এসে ওই ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে। প্রাথমিক ভাবে পুলিশ মন করছে, ঋণে জর্জরিত হয়ে ছিলেন মা ও ছেলে। তাই এই মৃত্যুর পথ বেছে নিয়েছে। প্রায় এক সপ্তাহ আগে মা ও ছেলের মৃত্যু হয়েছে বলে মনে করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছেলে সন্দীপ পালের মৃত্যু হয়েছে ফ্যান এর সঙ্গে গলায় ফাঁস দিয়ে। কিন্ত মা শ্রাবণী পালের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ