‘মিশন গুজরাত’, কেজরির রোড শোয়ে জনজোয়ার

রোড শো দুই কিলোমিটার। নাম দেওয়া হয়েছে তিরঙ্গা যাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: আহমেদাবাদে শনিবার মুখ্যমন্ত্রী কেজরির রোড শোয়ে উপচে পড়া ভীড়। রোড শোয়ে কেজরির সঙ্গে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রোড শো শুরুর আগে আপ শীর্ষ নেতা জানান, ‘আমার লক্ষ্য কংগ্রেস বা বিজেপিকে পরাজিত করা নয়। লক্ষ্য, গুজরাতবাসীর মন জয় করা।‘ সময় যত গড়িয়েছে, রোড শোয়ে মানুষের ভীড় উপচে পড়েছে। রোড শোয়ে বাজছিল জনপ্রিয় হিন্দিগান, মেরা রঙ দে বাসন্তী চোলা।

রোড শো দুই কিলোমিটার। নাম দেওয়া হয়েছে তিরঙ্গা যাত্রা। কম করেও ৪০ থেকে ৫০ হাজার লোক এদিনের রোড শোয়ে অংশ নিয়েছেন। চলতি বছরের শেষের দিকে গুজরাতে বিধানসভা নির্বাচন। তার আগে শনিবার রোড শো বুঝিয়ে দিল মোদির গড়ে আপের জনসমর্থনের ভিত অনেকটাই মজবুত।  

রোড শো শুরুর আগে কেজরিওয়াল গুজরাতবাসীর উদ্দেশে বলেন,‘আমি রাজনীতি বুঝি না। কিন্তু দুর্নীতি কী ভাবে দূর করতে হয়, তা জানি। দিল্লি প্রশাসনে দুর্নীতিরাজ খতম হয়েছে। আজ দিল্লির কোনও সরকারি কার্যালয়ে গেলে আপনাকে ঘুষ দিতে হবে না।’ এই প্রসঙ্গে কেজরিওয়াল ভগবৎ মানের ভূমিকার কথা তুলে ধরে বলেন, ‘ক্ষমতায় আসীন হওয়ার মাত্র ১০দিনের মাথায় দুর্নীতি দূর করেছেন।গুজরাতও দুর্নীতিমুক্ত হবে। একবার সুযোগ দিয়ে দেখুন।‘

কেজরির রোড শোয়ের সঙ্গী পঞ্জাবের মুখ্যমন্ত্রী মান জানিয়েছে, ‘দিল্লি অনেকদিন আগেই জয় হয়েছে। পঞ্জাববাসীর হৃদয় জয় করেছে আপ। আমরা এবার গুজরাতবাসীর হৃদয় জয় করতে চাইছি। এই রোড শো বলে দিচ্ছে, গুজরাতবাসীর হৃদয় আমরা জয়  করে ফেলেছি।’  

আরও পড়ুন কেজরিওয়ালকে জঙ্গি বলা কুমার বিশ্বাসকেই Y ক্যাটাগরির সিকিউরিটি কেন্দ্রের

পরিত্যক্ত বাড়িতে ‘ধর্ষণ’ মানসিক ভারসাম্যহীন কিশোরীকে, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?