বাস- ডাম্পার মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ১৬

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পর্যটক নিয়ে বাসটি দিঘার দিকে যাচ্ছিল। সেই সময় এগরার কাছে বাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়।

Share:

নিজস্ব প্রতিবেদক: দিঘাগামী (Digha) বাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। রবিবার ভোর রাতের ঘটনায় মৃত ১ জন। আহত ২৫ জন, তাদেও মধ্যে ১ জন শিশু-ও রয়েছে। পূর্ব মেদিনীপুরের এগরার এলাকার সামনে এই ঘটনায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোররাতে বাসে করে ঘুরতে যাচ্ছিলেন বেশ কয়েকজন। পর্যটক নিয়ে বাসটি কাঁথির দিকে যাচ্ছিল। সেই সময় পানিপারুল পেট্রোল পাম্পের সামনে একটি বালি বোঝাই ডাম্পার দাঁড়িয়েছিল। আর পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে বাসটি। ফলে ডাম্পারটি উলটে যায়। বালি চাপা পড়ে সেখানেই মৃত্যু হয় ডাম্পারের খালাসীর। বাসের মধ্যে থাকা প্রায় ২৫ জন পর্যটক আহত হন। তাদের মধ্যে রয়েছে এক শিশুও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। দুর্ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে। তাদের গরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুটি গাড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃত খালাসীর নাম মনোজ বারিক (২৫+)। নিহত পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা এলাকার বাসিন্দা। 

পুলিশের অনুমান, বাস চালকের অসাবধানতার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫