পুলিশি তৎপরতায় ৩ আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড গুলি সহ ধৃত ৩ দুষ্কৃতী

বেআইনি অস্ত্র উদ্ধারে সর্বদা সজাগ থাকছে পুলিশ।ৎপরতায় রাজ্যের একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক।

Share:

নিজস্ব প্রতিবেদক: রাজ্য জুড়ে পুলিশ প্রশাসন বিশেষ নজর দিয়েছে বেআইনি অস্ত্র  (Arms) উদ্ধারে। সেই তৎপরতায় রাজ্যের একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক। গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের (North Bengal) দুই জেলা থেকে উদ্ধার হল ৩ টি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড কার্তুজ। ঘটনায় ওই দুই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃত সকলেই যুবক। আরও বলা হয়েছে, বেআইনি অস্ত্র উদ্ধারে সর্বদা সজাগ থাকছে পুলিশ (Police)।

উত্তর দিনাজপুরের খোদ পুলিশ জেলার পুলিশ সুপারের অফিসের সীমানা লাগোয়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতের কাছ থেকে পাওয়া গিয়েছে ইম্প্রোভাইসড ৭.৬২ বোরের পিস্তল। রবিবার রাতে গ্রেফতারির পর সোমবার ধৃত যুবককে রায়গঞ্জ আদালতে নিয়ে যায় পুলিশ। সূত্রের খবর, ধৃত ওই যুবকের নাম রাজা রায়। তার বাড়ি ঘটনাস্থলের খুব কাছেই।

রবিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কর্ণজোড়া পুলিশ সুপার দফতরের পাশের এলাকা থেকে রাজা রায় নামে ওই যুবককে আটক করে রায়গঞ্জ থানার পুলিশ। তল্লাশি চালিয়ে পাওয়া যায় পিস্তলটি। তারপর করা হয় গ্রেফতার। ওই যুবক কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল, কেনই বা সে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ির কোতোয়ালি থানা এলাকার দুই পৃথক জায়গায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করে জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ। পুরো অভিযানটি চালানো সাদা পোশাকে। ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃতদের নাম রাজীব হোসেন (২১) ওরফে আবু বকর সিদ্দিকী ও শিবম হেলা (১৮) ওরফে গোকুল ওরফে গোপাল হেলা। তাদের বাড়ি যথাক্রমে পিলখানা কলোনী ও ৩ নম্বর ঘুমটি দুর্গা মণ্ডপ এলাকায়। রাজীবের কাছ থেকে ১ টি আগ্নেয়াস্ত্র ও শিবমের কাছ থেকে ১ টি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড ৩০৩ টি গুলি উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, গোপন সূত্রে খবর ছিল এই দুই যুবকের কাছে আগ্নেয়াস্ত্র রাখা আছে। খবর পেয়েই কোতোয়ালি থানার পুলিশ সাদা পোশাকে অভিযান চালায়। প্রথমে দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হলে গ্রেফতার করা হয়।

 

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট