বিক্ষোভের সামনে নতিস্বীকার, শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১ এপ্রিল সমগ্র শ্রীলঙ্কা জুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশজুড়ে চলা ভয়ংকর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে এই মুহূর্তে উত্তাল শ্রীলঙ্কা। গোটা দেশজুড়ে জ্বলছে বিক্ষোভের আগুন। এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১ এপ্রিল সমগ্র শ্রীলঙ্কা জুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। কিন্তু তাতেও শেষমেষ মাথা নোয়াতে হল। চাপের মুখে পড়ে শেষমেশ মঙ্গলবার গভীর রাতে তিনি জরুরি অবস্থার নির্দেশ প্রত্যাহারের কথা ঘোষণা করলেন।

জানা যাচ্ছে মঙ্গলবার গভীর রাতে তিনি এক বিবৃতিতে জানিয়ে দেন, জরুরি অবস্থার নির্দেশ তিনি প্রত্যাহার করে নিচ্ছেন এবং তাঁর এই নতুন নির্দেশ মঙ্গলবার রাত থেকেই কার্যকর হচ্ছে। উল্লেখ্য, সমগ্র শ্রীলঙ্কা জুড়ে চলা বেনজির অর্থ সংকটের জেরে এই মুহূর্তে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। তাঁদের মধ্যে অধিকাংশেরই দাবি, দেশের এই চরম বিপর্যয়ের জন্য দায়ী প্রেসিডেন্ট স্বয়ং। ফলে অবিলম্বে তাঁর পদত্যাগ দাবি করে রবিবার রাত থেকে গোতাবায়া রাজাপক্ষের বাসভবনের বাইরে চলছে বিক্ষোভ প্রদর্শন। এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১ এপ্রিল দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট, যা কার্যকর হয় ২ এপ্রিল সকাল থেকে। কিন্তু তাতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাওয়ায় দুদিনের মধ্যেই নিজের সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হলেন গোতাবায়া রাজাপক্ষে। 

বক্সঅফিসে সুনামি, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় ‘পেড্ডি’র

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?