Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৈশাখী-মনোজিতের মিউচুয়াল ডিভোর্সের পক্ষেই রায় দিল আদালত

বৈশাখী (baishakhi banerjee) বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বামী মনোজিৎ মণ্ডলের মিউচুয়াল ডিভোর্সের পক্ষেই বুধবার রায় দিল আলিপুর আদালত।

Share:

নিজস্ব প্রতিবেদক: অবশেষে তাঁদের বিচ্ছেদের পক্ষেই রায় দিল আদালত। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বামী মনোজিৎ মণ্ডলের মিউচুয়াল ডিভোর্সের পক্ষেই বুধবার রায় দিল আলিপুর আদালত। পাশাপাশি এদিন বিকেলে বিচ্ছেদ সংক্রান্ত নথিপত্র নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।

স্বামী মনোজিৎ মণ্ডল বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে গত বছর অভিযোগ করেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়(baishakhi banerjee)। তিনি জানিয়েছিলেন, তিন বছর ধরে তাঁর স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন। তাঁরা একসঙ্গে বিদেশেও যান বলে অভিযোগ তোলেন বৈশাখী। এরপর বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বিচ্ছেদ চেয়ে আদালতে গিয়েছিলেন বৈশাখীর স্বামী মনোজিতও। অবশেষে বুধবার মিউচুয়াল ডিভোর্সের পক্ষেই রায় দিল আলিপুর আদালত। এদিন আদালতের রায়ে খুশি হয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা বৈশাখীর বন্ধু শোভন চট্টোপাধ্যায়। আদালতের এই রায়ের পর শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘‘এত দিল পর মুক্তির স্বাদ পেল বৈশাখী।’’

অন্যদিকে এদিন আদালতের রায়দানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈশাখী বলেন, ‘‘মিউচুয়াল ডিভোর্সের জন্য আবেদন করেছিলাম। আজ আমাদের শেষ শুনানি ছিল। বিচারক আমাদের সঙ্গে কথা বলে ডিভোর্সের রায় দিয়েছেন। সন্তানের ভরণপোষণের জন্য টাকা দিতে বলছেন ওঁকে (মনোজিতকে)। তবে আমি জানিয়েছি, সন্তানের খরচ চালানোর মতো ক্ষমতা আমার আছে।’’ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈশাখীর বন্ধু শোভন চট্টোপাধ্যায় আরও বলেন, ‘‘বৈশাখীর সঙ্গে আমার এত দিনের পরিচয়ে এই প্রথম বৈশাখীকে মুক্তির স্বাদ পেতে দেখলাম। আমিও এই মুক্তির স্বাদের অপেক্ষায় আছি। আজ থেকে চার বছর আগেও বলেছিলাম, আবারও বলছি, যেখানে বুক দেখাই, সেখানে পিঠ দেখাই না।’’

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের