দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সম্পর্ক মানেনি পরিবার, উদ্ধার যুগলের দেহ

নিজস্ব প্রতিবেদক: এক ছাত্রী ও তার প্রেমিকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকায়। ফাঁকা মাঠে একটি গাছ  থেকে একসঙ্গে প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মান্দাপাড়া এলাকায় ফাঁকা মাঠে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায় প্রেমিক যুগলকে।গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় মুখোমুখিভাবে ঝুলতে দেখা যায় দুটি দেহ। এই দৃশ্য দেখে স্থানীয় মানুষজন আঁতকে ওঠেন। মৃত ছাত্রীর নাম প্রিয়া কর্মকার। সে বংশীহারী উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী। ১৬ বছর বয়স তার। অন্যদিকে মৃত প্রেমিকের নাম প্রকাশ কর্মকার। ২১ বছর বয়স প্রকাশের। তিনি একটি মুদিখানা দোকানে শ্রমিকের কাজ করতেন। প্রকাশ ও প্রিয়া বংশীহারী থানার ধূমশাদীঘি ও চকসাদুল্লা এলাকার বাসিন্দা।  ঘটনার খবর দেওয়া হয় তপন থানায়। খবর তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কী ভাবে ওই যুগলের মৃত্যু হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আত্মহত্যা না কি মৃত্যুর পিছনে অন্য রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ২ বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন প্রিয়া এবং প্রকাশ। তবে তাদের সম্পর্ক জানাজানি হতে পরিবারের সদস্যরা তা মেনে নেননি। বুধবার বিকেলে কিছু জিনিস কেনার কথা বলে বাড়ি থেকে বের হয় প্রিয়া। তারপর আর বাড়ি ফেরেনি সে। পরিবারের লোকজন খোঁজাখূঁজি শুরু করে। কিন্তু অনেক খুঁজলেও তাদের হদিশ পায়নি পরিবারের সদস্যরা। এরপর বৃহস্পতিবার তপন ব্লকের মান্দাপাড়া এলাকায় ফাঁকা মাঠে গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় একটি গাছ থেকে উদ্ধার হয় প্রিয়া ও প্রকাশের দেহ।

Published by:

Share Link:

More Releted News:

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ