শুভেন্দুর খাস তালুকে দাঁড়িয়েই আক্রমণ সৌমেন মহাপাত্রের

হলদিয়ার চৈতন্যপুরে শুভেন্দুকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌমেন মহাপাত্র তাচ্ছিল্যের সুরে আক্রমণ শানেন শিশিরপুত্রকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বন্দরনগরী হলদিয়া(Haldia)। একসময় তা ছিল বাম সাংসদ তথা নেতা লক্ষ্মণ শেঠের খাস তালুক। পরিবর্তনের পরে তা আস্তে আস্তে পরিণত হয়েছিল শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) খাস তালুকে। সেই তালুক যে এখনও শুভেন্দুর হাতছাড়া হয়ে গিয়েছে এমন নিদর্শন চট করে চোখেও পড়ে না। বরঞ্চ শুভেন্দুর হাত ধরেই হলদিয়া এখন বিজেপিমুখী হয়ে উঠেছে। সেই হলদিয়াতে দাঁড়িয়েই শুভেন্দুকে আক্রমণ শানলেন রাজ্যের রাজ্যের সেচ ও জলপথ দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্র(Soumen Mahapatra)। শনিবার হলদিয়ার চৈতন্যপুরে পূর্ব মেদিনীপুর শিক্ষক শিক্ষন মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র৷ সেখানে শুভেন্দুকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌমেন মহাপাত্র তাচ্ছিল্যের সুরে আক্রমণ শানেন শিশিরপুত্রকে।

অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল সিবিআই। কিন্তু তিনি ভর্তি হয়ে গিয়েছেন এসএসকেএম হাসপাতালে। সেই ঘটনায় শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন ‘চোর ধরো জেলে ভরো৷’ শুভেন্দুর ওই মন্তব্য নিয়ে এদিন সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন সৌমেন মহাপাত্রকে। তার উত্তরেই সৌমেনবাবু জানান, ‘শুভেন্দু এখন অবসাদে ভুগছেন৷ অবসাদ থেকে কাটিয়ে উঠতে এবং প্রচারের আলোয় আসতে ভুলভাল বকে চলেছেন৷ এই ধরনের কথা বলে যদি শুভেন্দু তৃপ্তি পান তাহলে বলুক৷’

পাশাপাশি এদিন সাংবাদিকেরা মাওবাদীদের(Maoist) ডাকা গতকালের বাংলা বনধে জঙ্গলমহলের(Junglemahal) একটা বড় অংশে প্রভাব পড়ার ঘটনায় মাওবাদীদের উপস্থিতি নিয়েও প্রশ্ন করেন। কেননা পুলিশ এখনও স্বীকার করতে চাইছে না যে জঙ্গলমহলে মাওবাদীদের উপস্থিতি রয়েছে। কিন্তু আমজনতার দাবি মাওবাদীদের অনুপ্রবেশ ঘটছে জঙ্গলমহলের বুকে। সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে সৌমেনবাবু এদিন জানান, ‘জঙ্গলমহলে মাওবাদী বলে কেউ নেই৷ সেখানকার অনুন্নয়নকে হাতিয়ার করে এক সন্ত্রাসবাদী দল গড়ে উঠেছিল৷ তারা জঙ্গলমহলের মানুষদের সরলতার সুযোগ নিয়েছিল৷ তবে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থার পরিবর্তন ঘটিয়েছিলেন৷ এখন উন্নয়নের জোয়ার বইছে৷ মাওবাদী বলে কেউ নেই। কিছু বিরোধী পক্ষের মানুষ মাওবাদীদের নাম করে পোস্টার দিচ্ছে আর সন্ত্রাস করে চলেছে৷’

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, বৃক্ষরোপণ কর্মসূচিতে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই