আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পলিটব্যুরোতে দেশের প্রথম দলিত মুখ বীরভূমের রামচন্দ্র ডোম

নিজস্ব প্রতিনিধি: নিঃশব্দে একটা বিপ্লব ঘটে গেল বাম শিবিরে। দেশের প্রথম দলিত মুখ অন্তর্ভুক্ত হল সিপিআই(এম)-এর পলিটব্যুরোতে(Politburo)। সেই মুখ আবার বাংলার রাজনীতিতে রীতিমত পরিচিত মুখ তো বটেই, বীরভূমের(Birbhum) অতন্ত শ্রদ্ধেয় মুখও। তিনি ডা. রামচন্দ্র ডোম(Ramchandra Dome)। বীরভূম লোকসভা কেন্দ্র থেকে তিনি ১৯৮৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা সাংসদ ছিলেন। তাঁকেই এবার ১৭ সদস্যের পলিটব্যুরোতে বেছে নিয়েছেন বাম নেতৃত্ববৃন্দ। তামিলনাড়ুরের কান্নুরে(Kannur) সিপিআই(এম) এর ২৩তম পার্টি কংগ্রেসের আসর বসেছিল রবিবার। সেদিনই সীতারাম ইয়েচুরিকে যেমন ফের তৃতীয়বারের জন্য সাধারন সম্পাদক হিসাবে বেছে নেওয়া হয়েছে তেমনি ১৭জন সদস্যকে পলিটব্যুরোতে নেওয়া হয়েছে। সেই ১৭জন সদস্যের মধ্যে রয়েছেন ডা. রামচন্দ্র ডোমও।

বীরভূম জেলার রামপুরহাটের চিলা গ্রামে ১৯৫৯ সালে ৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন রামচন্দ্রবাবু। ছাত্র জীবন থেকেই জড়িয়ে পড়েছিলেন বামপন্থ রাজনীতিতে। পেশায় চিকিৎসক হওয়া সত্ত্বেও সক্রিয় রাজনীতি করে চলেছেন তিনি। তাঁর চিকিৎসার প্রতি আমজনতার যেমন অগাধ আস্থা রয়েছে তেমনি দীর্ঘকাল ধরেই অটুট তাঁর জনপ্রিয়তা। বর্তমানে সিউড়ির বড়বাগান এলাকার বাসিন্দা রামচন্দ্রবাবু বাম রাজনীতির ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে তুলে ধরলেন পলিটব্যুরোতে দেশের প্রথম দলিত মুখ হিসাবে উঠে আসার জন্য। এই ঘটনাটিকে রামচন্দ্রবাবু অবশ্য নিজে খুব একটা গুরুত্ব দিয়ে দেখতে চাইছেন না। তাঁর বক্তব্য, ‘এটা নতুন কিছু ঘটনা নয়। খুব স্বাভাবিক প্রক্রিয়ায় আমার নাম উঠে এসেছে। এটা ভেবে নেওয়া খুবই ভুল হবে যে এই প্রথম সিপিআই(এম)(CPI-M) দলিত মুখকে গুরুত্ব দিতে পলিটব্যুরোতে অন্তর্ভুক্ত করল। আমাদের দলে দীর্ঘদিন ধরে দলিত, আদিবাসী, অনগ্রসর সম্প্রদায়ের মানুষ রয়েছেন। তাঁরাই আমাদের দলের ভিত্তি। তাঁরা নিরন্তর আমাদের দলের জন্য কাজ করে চলেছেন। আমার নির্বাচন অবশ্যই একটা সামাজিক বার্তা। আমার কাছে এটা একটা বড় দায়িত্ব অবশ্যই।’

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ