‘ও আমার জন্যই জন্মেছে’ মেয়ে মেহুলকে নিয়ে আবেগে ভাসলেন রূপঙ্কর জায়া

রিয়ালিটি শোয়ে এসে নিজের সন্তানের কথা বলতে গিয়ে আবেগে তো ভাসলেন বটেই খানিক ভেঙেও পড়লেন রূপঙ্কর জায়া চৈতালি লাহিড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ”আমি ওর জন্ম দিইনি, কিন্তু ও আমারই, আমার জন্যই ও জন্মেছে’। সম্প্রতি স্টার জলসার এক রিয়ালিটি শোয়ে এসে এভাবেই নিজের সন্তানের কথা বলতে গিয়ে আবেগে তো ভাসলেন বটেই খানিক ভেঙেও পড়লেন রূপঙ্কর জায়া চৈতালি লাহিড়ি। স্টার জলসার এক রিয়ালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’-তে সঞ্চালক জিৎ যখন চৈতালি লাহিড়িকে প্রশ্ন করেন মেয়ে মেহুলের জন্মের পর তাঁদের  অনুভুতি কেমন ছিল তা বলতে গিয়ে কেঁদে ফেলেন চৈতালি। জানান, দুবার সন্তানধারণ  করেও কিছু জটিলতার কারণে সন্তানের জন্ম দিতে পারেননি তিনি। তারপরেই দত্তক নেওয়ার ভাবনা। এরপরেই তাঁদের কোল জুড়ে আসে মেহুল। আজ সে বছর ১৭-র কিশোরী। সেই মেয়েকে ঘিরেই আবর্তিত হয় এখন এই শিল্পী দম্পতির জীবনের সব কিছু। মেয়ের জন্য একটা সময় নিজেকে অভিনয়, কাজ থেকে দূরে সরিয়ে রেখেছিলেন চৈতালি লাহিড়ী। 

কিন্তু নিজের সন্তান না হলে আজও সমাজে প্রতিটি মেয়েকেই কোনঠাসা করা হয়। শিল্পী বলে তার থেকে রেহাই পাননি চৈতালি নিজেও। অনেকে নাকি বলেছেন নিজের মেয়ে হলে সে অনেক বেশি গুণি হত বাবার মত, ছিল পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের বাঁকা কথা। মেয়ে নিজেও যখন এই কথা জানতে পেরেছিল সেও নাকি বেশ মুষড়ে পড়ে তা শুনে। কিন্তু সেসব ঝক্কি সামলে আজ তাঁরা ভীষণ খুশি। বাগচি পরিবারে বাইরের লোকের কথা, ফিসফিসান্‌ নানা মন্তব্য পেরিয়ে আজ সুখি পরিবার। মেয়ে মেহুলই তাঁদের প্রাণভোমরা। 

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, সলিল সমাধি ৬

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের