ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের হাজিরা সিবিআই সমীপে

তপন কান্দু খুনের ঘটনায় বিতর্কিত পুলিশ আধিকারিক তথা ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ হাজিরা দিলেন সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে সিবিআইয়ের(CBI) অস্থায়ী ক্যাম্পে গিয়ে হাজিরা দিলেন পুরুলিয়া জেলার ঝালদা(Jhalda) পুরসভার চার বারের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু(Tapan Kandu) খুনের ঘটনায় বিতর্কিত পুলিশ আধিকারিক তথা ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ(IC Sanjib Ghosh)। বৃহস্পতিবার সকালে তিনি সিবিআইয়ের ক্যাম্পে যান। এর আগেও তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআইয়ের তরফে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। এদিন অবশ্য তিনি নেজেই এসেছেন সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তপন কান্দু খুনের দিন ঘটনাস্থলের খুব কাছে পুলিশের নাকা পয়েন্ট থাকলেও কেন দ্রুত তাঁরা ঘটনাস্থলে পৌঁছাননি সেই বিষয়ে যেমন আইসিকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকেরা তেমনি নিরঞ্জন বৈষ্ণবকে(Niranjan Baishanab) জিজ্ঞাসাবাদ করার নামে থানায় ডেকে এনে হুমকি ধমকি প্রদান ও হয়রানি করার যে অভিযোগ উঠেছে তা নিয়েও আইসিকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকেরা।

তপন কান্দু খুনের ঘটনায় প্রথম থেকেই তপনবাবুর পরিবারের তরফে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধে আঙুল তোলা হচ্ছিল। তপনবাবুর স্ত্রী তথা কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু বার বার দাবি করেছেন আইসি’র নেতৃত্বেই তাঁর স্বামীকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। কেননা আইসি তপনবাবুকে বার বার হুমকি ধমকি ও চাপ দিচ্ছিলেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ করার জন্য। সেই সঙ্গে তিনি তপনবাবুর ভাইপো মিঠুন কান্দুকেও এক নাগাড়ে ফোন করে যাচ্ছিলেন যাতে সে তপনবাবুকে বোঝায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করার জন্য। একই সঙ্গে তপনবাবু খুন হওয়ার পরে বেশ কিছু অডিও ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানেও সঞ্জীববাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও পুরুলিয়া জেলার পুলিশ সুপার ইতিমধ্যেই ঝালদা থানার আইসি এই খুনের ঘটনায় জড়িত নন। কিন্তু সেই দাবি মানতে নারাজ তপনবাবুর পরিবার। সেই সঙ্গে নিরঞ্জন বৈষ্ণবের রহস্য মৃত্যুর জেরেও আইসির দিকে আঙুল উঠেছে। এদিন এইসব কিছু নিয়েই সঞ্জীববাবুকে সিবিআই আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করছেন বলে সূত্রে জানা গিয়েছে।  

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী