দলে গুরুত্বহীন হতেই বেফাঁস সৌগত, অস্বস্তিতে ফেললেন মুখ্যমন্ত্রীকে

দলে কোনঠাসা দশা। সেখান থেকে বের হয়ে আসতে আর সংবাদমাধ্যমের প্রচারের আলোয় বেঁচে থাকতে এবার বেফাঁস মন্তব্য সৌগত রায়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলে ক্রমশই গুরুত্বহীন হতে শুরু করে দিয়েছিলেন। হাতে নেই কোনও উচ্চপদও। আর তাই দলকে পাল্টা অস্বস্তিতে ফেলে দিলে রাজ্যের সাম্প্রতিকতম ঘটনাগুলিকেই হাতিয়ার বানিয়ে নিলেন তিনি। শুধু বানিয়ে নেওয়াই নয়, সেই হাতিয়ার তিনি আবার প্রয়োগ করলেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই। রাজ্যের বিরোধী দল্গুলির হাতে অস্ত্র তুলে দিলেন তিনি মুখ্যমন্ত্রীকে অস্বস্তিতে ফেলে দিয়ে। তিনি সৌগত রায়(Sougata Roy)। তৃণমূলের(TMC) বর্ষীয়ান নেতা ও দলের সাংসদ। এর আগেও তিনি একাধিকবার মুখ খুলে দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন। বার বার তাঁর এহেন কম্মে দলে এখন তিনি অনেকটাই কোনঠাসা। এবার সেই কোনঠাসা দশা থেকে বার হয়ে আসতে আর সংবাদমাধ্যমের(Media) প্রচারের আলোয় বেঁচে থাকতে মুখ খুললেন তিনি মুখ্যমন্ত্রীকে অস্বস্তিতে ফেলে দিতেই।

বৃহস্পতিবার ছিল উত্তর শহরতলি এলাকায় দক্ষিণেশ্বর ও কামারহাটি থানার উদ্বোধন। সেই অনুষ্ঠানেই যোগ দিতে এসে সৌগত রায় বেফাঁস মন্তব্য(Remarks) করে বসেন। তিনি বলেন, ‘একটা ব্যাপার সবাইকে চিন্তিত করছে। আমি জানি না সেটা সংবাদ মাধ্যমের জন্য কিনা, কিন্তু সকলেই চিন্তিত মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে। এখানে একেবারে জিরো টলারেন্স করতে হবে। কোন রকম কোন ঘটনা ঘটলে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, সে রাজ্যে একটা ঘটনা ঘটলেও তা লজ্জার। আমি আশা করি পুলিশ প্রশাসন সেদিকে নজর রাখবে।’ সৌগতবাবুর এই মন্তব্য নিয়েই এখন বিতর্ক দানা বেঁধেছে। অনেকেই মনে করছেন দলে কোনঠাসা ও গুরুত্বহীন হয়েই এখন প্রচারের আলোয় ভেসে থাকতে সৌগত রায় এহেন বিতর্কিত মন্তব্য করেছেন। বকটুই থেকে হাঁসখালি, ঝালদা থেকে মালদা, নামখানা থেকে মাটিয়া, বোলপুর থেকে কলকাতা প্রায় সব ঘটনা নিয়েই প্রশ্ন উঠেছে রাজ্য রাজনীতিতে। এই সব ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, বাংলার ভাবমূর্তি কলঙ্কিত করতে ও রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ করতেই রীতিমত ষড়যন্ত্র করে এইসব ঘটনা ঘটানো হচ্ছে। যেখানে মুখ্যমন্ত্রী নিজে এই কথা জানিয়েছেন, দল যে অবস্থান নিয়েছেন সেখানে সৌগতবাবুর মন্তব্য দলের একটা বড় অংশই প্রচারের ভেসে থাকার মাধ্যম হিসাবেই দেখছে।

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মমতাপন্থী সাংসদ মহুয়া, গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী