১৩টি পুকুর চুরির অভিযোগ পঞ্চায়েত সদস্যার পরিবারের বিরুদ্ধে

সরকারি তথ্য অনুযায়ী ওই এলাকায় ১৩টি পুকুর কাটার জন্য ৩২ লক্ষ টাকা দেওয়া  হয়েছে। কিন্তু বাস্তবে একটি পুকুরও কাটা হয়নি বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুকুর চুরির অভিযোগে উত্তর দিনাজপুর জেলার করণদীঘির দোমোহনা গ্রাম পঞ্চায়েত এলাকায় ছড়াল চাঞ্চল্য। অভিযোগের তির স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যার পরিবারের দিকে। সরকারি ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী ওই এলাকায় ১৩টি পুকুর কাটার জন্য ৩২ লক্ষ টাকা দেওয়া  হয়েছে। কিন্তু বাস্তবে একটি পুকুরও কাটা হয়নি বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উত্তর দিনাজপুর জেলার ভুলকি সাংসদ এলাকায় একশো দিনের কাজের প্রকল্পে(MGNREGA)  ১৩টি পুকুর কাটার কথা বলা হলেও কার্যত ১টি পুকুরও কাটা হয়নি। স্থানীয়দের আরও অভিযোগ ওই ১৩টি পুকুরের মধ্যে ১১ টি পুকুর স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা সাকেরা বিবির পরিবারের নামে।

সূত্রের খবর, এই প্রকল্পের সুপারভাইজার হিসাবে নাম রয়েছে দোমোহনা গ্রাম পঞ্চায়েতের সদস্যা সাকিরা বিবির স্বামী আনেশ আলীর। এলাকাবাসীর আরও চাঞ্চল্যকর অভিযোগ, আনেশ আলীর নামেও এই প্রকল্পে দুটি পুকুর খোঁড়া হয়েছে।কিন্তু বাস্তবে সেই পুকুরও কাটা হয়নি। সাকেরা বিবি নির্বাচনে জিতে পঞ্চায়েতের সদস্য হলেও তাঁর স্বামী আনেশ আলী পঞ্চায়েতের সব কাজ দেখভাল করেন। আনেশ আলী ১৩টি ‘পুকুর খোঁড়া’র কথা নিজে স্বীকার করে নিয়েছেন। এমনকি ১৩টি পুকুরের মধ্যে ১১টি তার পরিবারের সদস্যদের নামে  তাও স্বীকার করে নিয়েছেন আনেশ। এলাকাবাসীর অভিযোগ  পেয়ে তফন্তে নামেন জেলার তদন্তকারী দল। গ্রামবাসীদের দাবি এলাকার বিভিন্ন পুকুর অথবা জলাকে ওই প্রকল্পের কাজ বলে দেখানোর চেষ্টা করেন আনেশ আলী। 

এই ঘটনা নিয়ে দোমোহনা গ্রাম পঞ্চায়েত প্রধান গাজলু হক বলেন, তিনি সদ্য প্রধান হয়েছেন। আগে যিনি প্রধান হিসাবে দিয়িত্বে ছিলেন তিনি কোভিড সংক্রমণে মারা গিয়েছেন। তার পর একজন স্বল্প সময়ের জন্য প্রধান হয়েছিলেন। তিনি পুকুর চুরির বিষয়ে কিছু বলতে পারবেন না বলে জানান। করণদিঘি ব্লকের বিডিও নীতিশ তামাং বলেন বিষয়টা নিয়ে যেহেতু তদন্ত চলছে তাই এ বিষয়ে তিনি কিছু বলবেন না। কী ভাবে একই পরিবারের নামে ১১টি পুকুরের প্রকল্পের কাজ হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট