‘টেক কেয়ার কিং’, মন্নতের বাইরে শাহরুখ ভক্তদের পোস্টার সরাল বিএমসি

বিলাসবহুল প্রমোদতরীতে মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান

Share:

নিজস্ব প্রতিনিধি: বিলাসবহুল প্রমোদতরীতে মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। এর মাঝেই মুম্বইতে এই গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে রাজনীতি। কিন্তু গোটা ঘটনায় শাহরুখের পাশে দাঁড়িয়েছেন বলিউডের নামজাদা তারকা থেকে আমজনতা। শাহরুখ যার কাছে ফ্যানরাই সব, সেই অনুরাগীরাও বাদশার দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন। তেমনই আরিয়ানের গ্রেফতারির পরের দিন থেকেই কিং খানের জন্য সোশ্যাল মিডিয়াতে তো বটেই মন্নত-এর বাইরেও ভিড় জমিয়েছিলেন বহু ভক্ত।

আরিয়ানের গ্রেফতার মেনে নিতে পারছেন না কেউই। এই দুর্দিনে নিজের প্রিয় অভিনেতাকে সমবেদনা জানাতেই মন্নত-এর বাইরে ‘টেক কেয়ার কিং’ পোস্টারে ছয়লাপ হয়ে যায়। শাহরুখের অনুরাগীরাই মন্নতের বাইরে সেই পোস্টার রেখে এসেছিলেন। যা শুক্রবার সরিয়ে দিয়েছে বৃহন্মমুম্বই পুরসভার কর্মীরা। যেহেতু মন্নত-এর বাইরে পুরোটাই পুরসভার ব্যবহৃত রাস্তা, যার জন্য নির্দিষ্ট কর দিতে হয়। সেখানেই এই পোস্টার থাকায় হস্তক্ষেপ করেছেন পুরসভার কর্মীরা। আরিয়ানের গ্রেফতারি নিয়ে টুইটারে জ্বলজ্বল করছিল #WeStandWithSRK।

আরিয়ানের গ্রেফতারিতে তারপরের দিন রাতেই শাহরুখ ও গৌরী খানের সঙ্গে দেখা করতে যান সলমন খান, আলভিরা খান, ফারাহ খান, সীমা খান ও মাহীপ কাপুর। আপাতত জেল হেফাজতে রয়েছেন শাহরুখের পুত্র আরিয়ান খান। আজ শাহরুখের স্ত্রী গৌরী খানের জন্মদিন ছিল। কিন্তু ছেলের এই কঠিন অবস্থায় সেই অনুষ্ঠান বাতিল করেছেন শাহরুখ গৃহিনী।

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে