এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনার দাম, কলকাতায় কত জানেন?

সোমবার সপ্তাহ শুরুর দিনেই কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩০০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরসুম শুরু হওয়ার মুখে ফের চড়তে শুরু করেছে সোনার দাম। আজ সোমবার সপ্তাহ শুরুর দিনেই কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩০০ টাকা। যার ফলে গয়নার সোনার দাম প্রতি ১০ গ্রাম ৫০ হাজারের গণ্ডি ছোঁয়ার মুখে। ২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রতি ১০ গ্রামে ৩২০ টাকা।

রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পরেই বিশ্ববাজারে সোনার দাম চড়তে শুরু করেছে। মাঝে অবশ্য কিছুটা কমেছিল। কিন্তু ফের বিয়ের মরসুম শুরুর মুখেই হলুদ ধাতুর দাম চড়তে শুরু করেছে। গত ১০ দিনে এক ধাক্কায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে এক হাজার ৮৫০ টাকা। ৭ এপ্রিল যেখানে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৮ হাজার টাকা, সোমবার সেই দাম পৌঁছেছে ৪৯ হাজার ৮৫০ টাকা। পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দাম গত ১০ দিনে প্রতি ১০ গ্রামে বেড়েছে ২০১০ টাকা। ৫২ হাজার ৬৩০ টাকার সোনা এদিন পৌঁছেছে ৫৪ হাজার ৩৮০ টাকায়।

সোনার পাশাপাশি রুপোর দামও ক্রমশ লাগামছাড়া হয়ে উঠছে। এদিন প্রতি কেজি রুপোর দাম এক ধাক্কায় কেজি প্রতি ৮০০ টাকা বেড়ে ৬৯ হাজার ৯০০ টাকা ছুঁয়েছে। ১০ দিনে রুপোর দাম প্রতি কেজিতে বেড়েছে ৩ হাজার ৬০০ টাকা। বাজার বিশেষজ্ঞদের মতে, সামনে যেহেতু বিয়ের মরসুম এবং বিয়ের মরসুমে সোনা-রুপোর গয়নার চাহিদা ঊর্ধ্বমুখী তাই আপাতত দাম কমার সম্ভাবনা নেই।’

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা