জাহাঙ্গিরপুরী যোগে মহিষাদলে তদন্তকারীরা, ছেলেরা নির্দোষ, দাবি মায়ের

দিল্লির জাহাঙ্গিরপুরীকাণ্ডে যোগ থাকার সন্দেহে মহিষাদলের একই পরিবারের তিনজনকে গ্রেফতার করার পর এবার মহিষাদলে তাদের বাড়িতে পৌঁছলো দিল্লি পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির জাহাঙ্গিরপুরীকাণ্ডে যোগ থাকার সন্দেহে মহিষাদলের একই পরিবারের তিনজনকে গ্রেফতার করার পর এবার মহিষাদলে তাদের বাড়িতে পৌঁছলো দিল্লি পুলিশ। আসলাম আলি, মুক্তার আলি এবং আসকর আলি নামের মহিষাদলের তিনজনকে গ্রেফতার করেছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। ধৃতদের পরিবারের সঙ্গে কথা বলতে বৃহস্পতিবার মহিষাদলে আসেন তদন্তকারীরা।

মহিষাদলের এই তিন ভাইয়ের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন দিল্লি ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারীরা। এএসআই সুরেশ কুমারের নেতৃত্বে ক্রাইম ব্রাঞ্চের প্রতিনিধি দল গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, দিল্লির জাহাঙ্গিরপুরীর ঘটনায় ধৃত অভিযুক্ত মহম্মদ আনসারের সঙ্গে বাংলার অনেকের যোগ থাকার সম্ভাবনা রয়েছে বলে আগেই জানিয়েছিল দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। এই ঘটনার তদন্তে পূর্ব মেদিনীপুরে পৌঁছেছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা। এএসআই সুরেশ কুমার-সহ তিনজনের একটি তদন্তকারী দল গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করেন। এদিন মহিষাদল থানার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন ক্রাইম ব্রাঞ্চের দলটি। পাশাপাশি হলদিয়ার সুতাহাটা থানাতে গিয়েও পুলিশের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। দিল্লি কাণ্ডের অন্যতম অভিযুক্ত মহম্মদ আনসারের শ্বশুরবাড়ি হলদিয়া ব্লকের কুমারপুর গ্রামে। জাহাঙ্গিরপুরীকাণ্ডে জড়িত থাকার সন্দেহে দিল্লির গোয়েন্দারা তাঁর তিন ছেলেকে গ্রেফতার করলেও তা মানতে নারাজ আসলাম আলি, মুক্তার আলি এবং আসকর আলির মা আসপিয়া বিবি। তাঁর দাবি তিন ছেলেই নির্দোষ। তিনি জানিয়েছেন,  আমার তিন ছেলেই গ্রেফতার হয়েছে দিল্লির ঘটনায়। তিনজনই নির্দোষ। অন্যদিকে হলদিয়ার বাসিন্দা মহম্মদ আনসারের গ্রেফতারি আদতে রাজনৈতিক চক্রান্ত বলেই অভিযোগ করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের