বুলডোজারে চড়লেন বরিস জনসন, রঙ্গ-তামাশায় মাতলেন নেটা নাগরিকরা

দুদিনের সফরে ভারতে এসে প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাসতালুক গুজরাতে পা রেখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ‘পাগলাটে’ হিসেবে খ্যাতি রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। কখনও মদ খেয়ে মাতলামো করে আবার কখনও করোনা বিধি ভেঙে পার্টি করার অপরাধে বিতর্কে জড়িয়েছেন। নিজের কৃতকর্মের জন্য কতবার যে ক্ষমা প্রার্থনা করেছেন তার ইয়ত্তা নেই। বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর ‘পাগলামো’র সাক্ষী থাকলেন গুজরাতবাসী। বুলডোজার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেসিবির কারখানা পরিদর্শনে গিয়ে সটান উঠে পড়লেন বুলডোজারে। চালকের আসনে বসে ছবির পোঁজও দিলেন।

ওই ছবি সংবাদমাধ্যমে সম্প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর পাগলামো নিয়ে হাসি-মশকরায় মেতে উঠেছেন নেটা নাগরিকরা। এক নেটা নাগরিক লিখেছেন, ‘ব্রিটিশ প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন, উনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন। বুলডোজার চালক হওয়ার যোগ্য।’ দেশি বয় নামে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘আজ জেসিবি, তেরা ভাই চালায়গা।’ কার্তিক নামে আর এক নেটা নাগরিক লিখেছেন, ‘বুলডোজার মডেল এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল।’

দুদিনের সফরে ভারতে এসে প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাসতালুক গুজরাতে পা রেখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সবরমতীর গান্ধি আশ্রমে গিয়ে অনভ্যস্ত হাতে চরকা কাটার চেষ্টা করেছেন। ল্যাজেগোবরে হয়ে অবশ্য ক্ষান্ত দিয়েছেন। পরে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির সঙ্গে বৈঠক করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘গুজরাতে এসে গর্ববোধ করছি। গুজরাত অদ্ভুত জায়গা। ব্রিটেনেও বহু গুজরাতি রয়েছেন। তাঁরাই দুই দেশের মধ্যে সম্পর্কের সেতু হয়ে উঠেছে। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য মুখিয়ে রয়েছি। দু্ই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে চুক্তি হবে।’

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু