ক্যান্সার আক্রান্ত স্বামীর সেবা করতে দায়িত্ব ছাড়লেন বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী

আপাতত বিদেশ মন্ত্রীর দায়িত্ব সামলাবেন প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কুর্সি পেলে সহজে যেখানে ছাড়তে চান না রাজনীতিবিদরা, সেখানে ব্যতিক্রম পথে হাঁটলেন বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী সোফি উইলমস। ক্যান্সার আক্রান্ত  স্বামীর পাশে থেকে সেবা করার জন্য দায়িত্ব ছেড়েছেন তিনি। আর গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরে দাঁড়ানো নিয়ে এক আবেগপূর্ণ পোস্ট করেছেন সোফি। আপাতত বিদেশ মন্ত্রীর দায়িত্ব সামলাবেন প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো।

২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত বেলজিয়ামের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন পোড়খাওয়া রাজনীতিবিদ সোফি উইলমস। বর্তমানে অবশ্য তিনি উপপ্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছিলেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘ দুর্ভাগ্যবশত জীবন কখনও-কখনও দুঃখজনক বাঁকে মোড় দেয়। আমাদের জীবনেও তেমনটা ঘটেছে। আমার স্বামী ক্রিস্টোফার অনেকদিন ধরেই মারাত্মক ব্রেন ক্যান্সারে আক্রান্ত। মারণব্যধির সঙ্গে লড়াই করছে। অসুস্থ স্বামীর পাশে থেকে তাঁর সেবা করতে চাই। জীবনের এই কঠিন সময়ে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছি না। তাই সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যহতি নিচ্ছি।’

দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সোফি উইলমসের এমন সিদ্ধান্তের কথা জানার পরেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটা নাগরিক থেকে শুরু করে বেলজিয়ামের আম নাগরিক। অনেকেই বলছেন, ‘অসুস্থ স্বামীর সেবার জন্য দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে উইলমস ফের একবার প্রমাণ করলেন সুখী দাম্পত্য কাকে বলে?’ অনেকেই সোফির অসুস্থ স্বামী ক্রিস্টোফারের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের