ফের বাড়তে পারে করোনার সংক্রমণ, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

এখনও পর্যন্ত দেশের ১৩ কোটি মানুষকে করোনার টিকাকরণ কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পড়শি দেশ ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ফের বেলাগাম হয়ে ওঠায় বাংলাদেশেও মারণ ভাইরাসের প্রকোপ ফের বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে পর্যটক ভিসা ফের চালু হওয়ায় দু’দেশের মধ্যে সাধারণ মানুষের যাতায়াত বেড়েছে। ভারতে ফের করোনার সংক্রমণ বাড়ছে। ফলে আমাদেরও বেশি সতর্ক থাকতে হবে। যারা ভারতে যাতায়াত করছেন, তাঁদের উপরে বিসেষ নজর রাখতে হবে। না হলে আমাদের দেশেও করোনার সংক্রমণ ফের বাড়তে পারে।’
এখনও পর্যন্ত দেশের ১৩ কোটি মানুষকে করোনার টিকাকরণ কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক উন্নত দেশও এত দ্রুত এত সংখ্যক নাগরিককে করোনার টিকা দিতে পারেনি। তবে এখনও অনেকে টিকা নেননি। যাঁরা টিকা নেননি, তাঁরা ইচ্ছাকৃতভাবেই টিকা নেননি। কেন নেননি, তা জানি না। সবাইকে ফের অনুরোধ করছি, বিশ্বে করোনার সংক্রমণ বাড়ছে। ফলে নিজের ও পরিবারের সদস্যদের সুরক্ষার কথা ভেবেই দ্রুত টিকা নিন।’
দেশে সংক্রামক ব্যাধি হিসেবে পরিচিত যক্ষ্মা, কলেরা ও ম্যলেরিয়াকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও ক্যান্সারের মতো মারণব্যাধি বাড়ছে বলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দিতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তেমনই খাবার খাওয়ার দিকেই বিশেষ নজর দিতে হবে।’
পড়শি অনেক দেশের মানুষের বাংলাদেশের মানুষ প্রতিদিন অনেক বেশি ক্যালরি গ্রহণ করে বলেও দাবি করেছেন তিনি।

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

মুম্বাই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

স্বরূপ বিশ্বাসকে নিয়ে স্টুডিওপাড়ায় পুলিশ, টেকনিশিয়ানের অফিসে চলছে তল্লাশি

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট