এবার কলকাতায় পাইপ লাইনে গ্যাস আসবে রান্নাঘরে

সিলিন্ডার নয়, হেঁশেলে রান্নার জন্য গ্যাস এবার পৌঁছবে পাইপ লাইনের মাধ্যমে। কলকাতায় এই প্রকল্পে পরিকাঠামো তৈরির কাজ অনেকটাই এগিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিলিন্ডার নয়, হেঁশেলে রান্নার জন্য গ্যাস এবার পৌঁছবে পাইপ লাইনের মাধ্যমে। কলকাতায় এই প্রকল্পে পরিকাঠামো তৈরির কাজ অনেকটাই এগিয়েছে। সব ঠিক থাকলে আগামী মে মাস থেকে মহানগরের বেশ কিছু আবাসনে এই পরিষেবা পৌঁছে যাবে। ভারতের অন্যান্য মেট্রো শহরগুলিতে আগেই এই ধরণের পরিষেবা চালু হয়েছিল। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে কলকাতা। 

জানা গিয়েছে, প্রাথমিকভাবে কলকাতা শহরের কয়েকটি পরিবারকে এবং পরে বেশিকিছু আবাসনে এই ব্যবস্থা চালু করা হবে। এ নিয়ে বেঙ্গল গ্যাস কোম্পানির সিইও সত্যব্রত বৈরাগী সংবাদমাধ্যমকে জানান, আগামী মে মাসের শেষের দিকে কলকাতা শহরের কিছু পরিবার পাইপলাইনের মাধ্যমে একেবারে নিজের বাড়িতে গ্যাস পাবেন। জানা গিয়েছে প্রথম ধাপে দক্ষিণ কলকাতার আরবানা, নিউটাউনের ইউনি ওয়ার্ল্ড সিটি ও রোজডেল এর মতো আবাসনে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু হবে। 

গ্যাস অথোরিটি অফ ইন্ডিয়া বা GAIL সূত্রে খবর, গ্যাস সরবরাহের জন্য আপাতত দুর্গাপুর পর্যন্ত একটি পাইপলাইনের কাজ হয়েছে, কলকাতা পর্যন্ত একটা অংশের কাজ হয়েছে। রাজ্যের কিছু জেলাতে পাইপলাইন সম্প্রসারণ করার কাজ জমি-জটের কারণে থমকে রয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প রুপায়নের জন্য যথেষ্ট সহযোগিতা করছে বলে জানিয়েছে গেল GAIL  (Gas Authority of India Limited)। সব ঠিক থাকলে আগামী ২০২৩ সালে জুন মাসের মধ্যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আসার প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে পারে। অন্যদিকে শুধু গেল-ই নয়, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা HPCL ও বাংলায় পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দিতে পরিকাঠামো গড়ে তুলতে টাকা বিনিয়োগ করছে। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের