অল ইন্ডিয়া আইআইটিতে ৫৮ র‍্যাঙ্ক, রায়গঞ্জের অভাবী মেধাবীর পাশে কৃষ্ণ কল্যাণী

পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনায় মেধার স্বাক্ষর রাখলেও তার উচ্চশিক্ষায় বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিবারের অর্থনৈতিক সঙ্কট।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিজিক্স নিয়ে পড়াশোনা করে অল ইন্ডিয়া আইআইটিতে ৫৮ তম স্থান অধিকার করেছে সে। কিন্তু পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনায় মেধার স্বাক্ষর রাখলেও তার উচ্চশিক্ষায় বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিবারের অর্থনৈতিক সঙ্কট। এবার সেই অমিত দেবনাথের পাশে দাঁড়ালেন রায়গঞ্জের বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী।

অমিত দেবনাথ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের উদয়পুরের বাসিন্দা। সংসারে অভাব অনটনের সঙ্গে নিত্যদিনের লড়াই। বাবা বাবলু দেববাথ ও মা অদিতি দেবনাথ। বাবা হাটে ছাতা বিক্রি করেন আর মা বিক্রি করেন ধূপকাটি। সেই পরিবারের সন্তান অমিত অল ইন্ডিয়া আইআইটিতে ফিজিক্সে ৫৮ তম স্থান অধিকার করে বাবা মার মুখ উজ্জ্বল করলেও অর্থনৈতিক অভাবকে সঙ্গে নিয়ে কী ভাবে এগিয়ে যাবেন উচ্চ শিক্ষায় তা নিয়ে দুঃশ্চিন্তার শেষ ছিল না। কোনওভাবে তাঁদের দিন গুজরান হয়। তবুও সব অভাব অনটন কাটিয়ে আইআইটিতে ভালো ফল করে রায়গঞ্জের নাম উজ্জ্বল করেছে। প্রথম থেকেই পড়াশোনাতে মেধাবী ছিলেন অমিত। কিন্তু উচ্চশিক্ষায় বাধ সেধেছে সংসারে আর্থিক অনটন। সেকথা জানতে পেরে অমিতের উচ্চ শিক্ষায় আর্থিকভাবে সহযোগিতে করতে এগিয়ে এলেন রায়গঞ্জের বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জের বিধায়ক সোমবার অমিতের উদয়পুরের বাড়িতে গিয়ে অমিত ও তার পরিবারকে আশ্বাস দেন, অমিতের আগামী তিন বছরের পড়াশোনার সমস্ত খরচ বহন করবে তার সংস্থা কল্যাণী গ্রুপ অব ইন্ডাস্ট্রি। পাশাপাশি এদিন কৃষ্ণ কল্যাণী অমিতের হাতে এক লক্ষ টাকার একটি চেক প্রাথমিকভাবে তুলে দেন। এদিন ভবিষ্যত যাতে আরও উজ্জ্বল হয়, সেজন্য অমিতকে আন্তরিক শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর