গরিমা হারিয়েছে আন্তর্জাতিক শ্রমিকদিবস

ভারতে প্রথম পালিত হয় ১৯২৩ সালে।

Share:

আজ ১মা।

দিনটি আন্তর্জাতিক শ্রমিকদিবস হিসেবেই পালিত। প্রথম আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় ১৮৮৬ সালে, আমেরিকায়। ভারতে প্রথম পালিত হয় ১৯২৩ সালে। ওই বছর হিন্দুস্তান লেবার কিষাণ পার্টি আয়োজন করে শ্রমিক দিবস। কম-বেশি আমরা সকলেই জানি, কেন এই দিনটি শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। দিনে আট ঘণ্টা কাজের দাবিতে শ্রমিকদের আন্দোলন। 

কিন্তু অতিমারীর সময়টুকু বাদ দিলে লক্ষ্য করা যাবে, আন্তর্জাতিক শ্রমিকদিবস তার গরিমা হারিয়েছে। যে দেশের একটি ঘটনাকে কেন্দ্র করে এই দিনটি বিশ্বজুড়ে  শ্রমিকদিবস হিসেবে পালিত হয়ে আসছে, সেই আমেরিকাতেও বিশেষ এই দিনটি পালনে তেমন কোনও আগ্রহ দেখা যাচ্ছে না। নেই কোনও আয়োজন। অনেকের ধারণা, যুগের সঙ্গে তাল মেলাতে না পেরে শ্রমিকদিবস উদযাপনে ভাঁটা পড়েছে। এখন মে দিবস পালন ব্যাপারটা দাঁড়িয়ে গিয়েছে রুটিন কাজের মতো। না করলেই নয়, তাই করা।

সুশীল সমাজের একাংশের মতে, যাদের কথা ভেবে মে দিবস পালন, সেই শ্রমিকদের কল্যাণের কথা কতজন ভাবেন?  করোনাকালে যে সব শ্রমিক কাজ হারিয়েছেন, তাদের অবস্থা আজ ভয়াবহ। অন্য দেশের কথা না হয় বাদ দেওয়া যেতে পারে। ভারতের কথাই ধরা যাক।

ভারতে করোনাপর্বের কথা বাদ দিলে বিগত বছরগুলিতে ঘটা করে পালিত হত আন্তর্জাতিক শ্রমিকদিবস। আচমকাই সে যেন হারিয়েছে তাঁর জৌলুস। এর কারণ বোধহয়, সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন নিজেকে নিয়ে ব্যস্ত। তাই, হতদরিদ্র শ্রমিকদের কথা তাদের ভাবতেই বয়ে গেছে। হয়তো কিছু মানুষ রয়েছেন, তাদের জন্য কাজ করে চলেছেন। তাঁদের পরিবারের অন্নসংস্থানের ব্যবস্থা করেছেন। আজকের এই বিশেষ দিনে সেই সব মানুষের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

আজকের রাশিফল: পারিবারিক জীবনে ঝড়, সম্পর্কে ছেদ, দূরে ভ্রমণের সময়ে সজাগ থাকুন…

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা