প্রশ্নের মুখে রুজিরোজগার! মন্দারমণিতে বন্ধের পথে শতাধিক হোটেল

সম্প্রতি ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল মন্দারমণির ৯৬ টি হোটেলকে অবৈধ বলে ঘোষণা করেছে। তবে এখনও শোনানো হয়নি চূড়ান্ত রায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শতাধিক হোটেল (Hotel) বন্ধের মুখে। রুজিরোজকার বন্ধ হতে চলেছে হোটেলকর্মীদের। ক্ষতির আশঙ্কায় মন্দারমণির (Mandarmani) হোটেল মালিকরা। স্বাভাবিকভাবেই হোটেল বন্ধে বিপদে পড়তে হবে পর্যটকদেরও। তবু আইনের জালে বন্ধ হতেই চলেছে হোটেলগুলি। ব্যবসা চালাতে পারবে মাত্র কয়েকটি হোটেল। ফলে থেকে যাচ্ছে মাত্রাতিরিক্ত ভাড়া বাড়ার আশঙ্কাও। তবে পরিবেশ দূষণ রোধে প্রায় ৯৬ টি হোটেলকে ‘অবৈধ’ বলেই ঘোষণা করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল (NGT)।

রাজ্য দূষণ পর্ষদের নিয়ম মেনে হোটেলগুলি নির্মিত হয়নি। ফলে বেআইনি হোটেলগুলি বন্ধ হতে চলেছে। হোটেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তার পড়েছেন হোটেল মালিক থেকে কর্মীরা। মাথায় হাত পড়েছে পর্যটকদেরও। সম্প্রতি ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল মন্দারমণির ৯৬ টি হোটেলকে অবৈধ বলে ঘোষণা করেছে। তবে এখনও শোনানো হয়নি চূড়ান্ত রায়। মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের আইনজীবীদের কোনও বক্তব্য শুনতে চায়নি ট্রাইবুনাল। চূড়ান্ত রায় ঘোষণাতেও যদি অবৈধ আখ্যাই দেওয়া হয়, তবে অ্যাসোসিয়েশন দ্বারস্থ হবে সুপ্রিম কোর্টের।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে মন্দারমণিতে ৫০ টি হোটেল বন্ধের নির্দেশ দেয় রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পরিষদ। শুধু তাই নয়, ১৯ টি হোটেলকে ১২ লক্ষ টাকা করে জরিমানা এবং ১০ লক্ষ টাকা করে ব্যাংক ডিপোজিট করার নির্দেশ দেওয়া হয়। কারণ, হোটেলগুলিতে ইটিপি ছিল না। হোটেলের নোংরা জল যাতে সমুদ্রে না বসে, তাই হোটেলে বসাতে হয় ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইটিপি। ১৯ টি হোটেল সেই অনুমতি নিয়েও ইটিপি বসায়নি বলেই এই জরিমানা। আর রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমতি না নেওয়ার জন্য ৫০ টি হোটেল বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য।

সম্প্রতি কলকাতার ২ ও দিল্লির ৪ বিচারক নিয়ে ভিডিও কনফারেন্সে ট্রাইবুনালে মামলার শুনানি হয়। তা দায়ের করেছিল লাল তালিকায় থাকা ৯৬ টি হোটেলের মালিকরাই। সেখানেই ঘোষণা করা হয়, হোটেলগুলি অবৈধ।  

জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, বিডিও- বিএল অ্যান্ড এলআরও- ওসিকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে হোটেল নির্মিত হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মাথায় হাত পড়েছে পর্যটকদেরও (Tourist)। কারণ, ৯৬ টি হোটেল বন্ধ হয়ে গেলে মন্দারমণিতে পড়ে থাকবে মাত্র কয়েকটি হোটেল। ফলে ভাড়া হবে লাগামছাড়া। তা গুনতে হিমশিম খেতে হবে পর্যটকদের।

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন