আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বর্ষাকালে কাঠের আসবাব রক্ষা করবেন কী করে, জেনে নিন কয়েকটি কৌশল!

নিজস্ব প্রতিনিধি: বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পাশাপাশি বেড়ে যায় ছত্রাকের উপদ্রবও। বিশেষ করে কাঠের আসবাবের যত্ন রাখা প্রয়োজন এই সময়ে। কী করতে হবে তার জন্যে, সেটাই ভাবছেন তো! জেনে নিন। বর্ষায় কাঠের আসবাবের উপর সাধারণত ছত্রাক বা ‘ছাতা’ পড়ে যায়। চিন্তা নেই, কয়েকটি কৌশল অবলম্বন করলেই ছত্রাকের থেকে কাঠের আসবাবকে সহজেই বাঁচাতে পারবেন।

১. দরজা বা জানালা থেকে আসবাব দূরে রাখুন। যাতে বৃষ্টির জল এগুলিতে না এসে পড়ে। এছাড়া যাঁরা কাঠের কাজ করেন, তাঁদের দিয়ে বছরে অন্তত দু’বার আপনার কাঠের আসবাব টিকে বার্নিশ করিয়ে নিন।তবে বর্ষার আগে বার্নিশ করালে আসবাব ভাল থাকবে।

২. আপনার কাঠের আসবাবটি মাটি ছুঁয়ে আছে? তা হলে আসবাবের পায়ার তলায় ধাতব কিছু রেখে দিন। এছাড়া আসবাবের উপর বর্ষাকালে বেশি ধুলো জমতে দেবেন না। তবে আসবাবের উপরে ধুলো পরিষ্কার করতে ভিজে কাপড় একদমই ব্যবহার করবেন না। তা হলে ছত্রাক জন্মাবে।

৩. বর্ষাকালে কাঠের আসবাবের পাল্লায় একদমই তেল দেবেন না। তাতে কাঠের ক্ষতি হবে। এই ধরনের সমস্যা ঠেকাতে কিছু স্প্রে মোম ব্যবহার করুন।

Published by:

Share Link:

More Releted News:

হৃদরোগীদের জন্য সতর্কবার্তা! ফ্রিজে থাকা এই ৩ ‘স্বাস্থ্যকর’ খাবারও ডেকে আনতে পারে বিপদ

ঘড়ি নিয়ে সাবধান! ভুলেও এই দিকে রাখবেন না, আর্থিক সঙ্কট হতে পারে

অনুমতি ছাড়া ভারতীয়দেরও প্রবেশ নিষেধ! এই জায়গাগুলিতে যাওয়ার আগে জেনে নিন নিয়মকানুন

বেলা বাড়লেই ট্যাঙ্কের জলে হাত দেওয়া যাচ্ছে না? জানুন ঠাণ্ডা রাখার সহজ উপায়!

গরমে ORS ছাড়াও ইলেক্ট্রোলাইট ধরে রাখবে এই ৫ প্রাকৃতিক খাবার

সারাদিন এসিতে বসে থাকলেও হতে পারে ডিহাইড্রেশন! কীভাবে বুঝবেন ও কী করবেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ