গরমে ORS ছাড়াও ইলেক্ট্রোলাইট ধরে রাখবে এই ৫ প্রাকৃতিক খাবার

Share:

নিজস্ব প্রতিনিধি:  গ্রীষ্মের দাবদাহে শরীর থেকে ঘাম হয়ে বেরিয়ে যায় বিপুল পরিমাণ জল ও প্রয়োজনীয় খনিজ পদার্থ। এর ফলেই অনেক সময় ডিহাইড্রেশন, দুর্বলতা, মাথা ঘোরা এবং পেশিতে টান ধরা মতো সমস্যা দেখা দেয়। সাধারণভাবে এই পরিস্থিতিতে চিকিৎসকেরা ‘ওরাল রিহাইড্রেশন সলিউশন’ বা ORS খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, যা শরীরের হারানো ইলেক্ট্রোলাইটের ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। 

তবে শুধু ORS নয়, দৈনন্দিন খাদ্যতালিকাতেও এমন কিছু প্রাকৃতিক খাবার রয়েছে, যা শরীরের ইলেক্ট্রোলাইট ব্যালান্স বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সঠিক খাবার খেলে আলাদা করে ওষুধের উপর নির্ভর না করেও হাইড্রেশন বজায় রাখা সম্ভব।

১. তরমুজ: গ্রীষ্মকালীন অন্যতম জনপ্রিয় ফল তরমুজ শরীরের জলের ঘাটতি পূরণে অত্যন্ত কার্যকর। এতে প্রায় ৯২% জল থাকে। পাশাপাশি এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম শরীরের স্নায়ুতন্ত্র ও পেশির কার্যকারিতা স্বাভাবিক রাখতে সাহায্য করে। নিয়মিত তরমুজ খেলে ডিহাইড্রেশনের ঝুঁকি অনেকটাই কমে।

২. টম্যাটো: টম্যাটো শরীরের তরলের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম ও সোডিয়ামের মতো প্রয়োজনীয় মিনারেল থাকে। প্রায় ৯৫% জলযুক্ত টম্যাটো হার্টের স্বাস্থ্য ভালো রাখতে এবং পেশির কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে। বিশেষজ্ঞদের মতে, কাঁচা টম্যাটো খেলে বেশি উপকার পাওয়া যায়।

৩. পালংশাক: শীতকালীন শাক হলেও পালংশাক গ্রীষ্মেও অত্যন্ত উপকারী। এতে আয়রন, ম্যাগনেশিয়াম ও ক্যালশিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যা শরীরের ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি শরীরের ফ্লুইড ব্যালান্স ঠিক রাখতে সহায়ক।

৪. শসা: শসা উচ্চ জলের উৎস হিসেবে পরিচিত। এতে থাকা জল ও মিনারেল শরীরকে ঠান্ডা রাখে এবং ডিহাইড্রেশন প্রতিরোধে সাহায্য করে। গরমে নিয়মিত শসা খেলে শরীর সতেজ থাকে।

৫. ডাবের জল: ডাবের জল প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক হিসেবে পরিচিত। এতে পটাশিয়াম, সোডিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে, যা দ্রুত শরীরের জলশূন্যতা পূরণ করে। গরমে এটি সবচেয়ে সহজ ও নিরাপদ হাইড্রেশন অপশনগুলির মধ্যে একটি।

গ্রীষ্মে সুস্থ থাকার জন্য শুধু ORS-এর উপর নির্ভর না করে খাদ্যাভ্যাসেও নজর দেওয়া জরুরি। সঠিক ফল, সবজি ও প্রাকৃতিক পানীয় শরীরের ইলেক্ট্রোলাইট ব্যালান্স বজায় রাখতে সাহায্য করে এবং ডিহাইড্রেশনের ঝুঁকি কমায়।

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী