অশনি আসার আগেই বড় দুর্ঘটনা ঘটল মন্দারমণিতে

আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে কাঁথি মহকুমা হাসপাতালে। প্রবল শক্তিতে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে আগামী সোমবার। থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশ এগিয়ে আসছে অশনি (Ashani)। রাজ্য জুড়ে জারি অশনি সংকেত। ভারী বৃষ্টিপাত হচ্ছে কলকাতায়। দক্ষিণবঙ্গে রবিবার থেকেই হবে বৃষ্টিপাত। সতর্ক প্রশাসন। তবে অশনি আসার আগেই বড়সড় দুর্ঘটনা ঘটে গেল মন্দারমণিতে (Mandarmani)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সমুদ্র সৈকতে নেমে এসেছে শোকের ছায়া।

সমুদ্র সৈকতে ঘুরতে এসেছিলেন কয়েকজন। তাঁদের মধ্যে তলিয়ে গেলেন ২ পর্যটক। জখম (Injured) আরও ২ জন। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে কাঁথি মহকুমা হাসপাতালে। কলকাতা থেকে মন্দারমণিতে ঘুরতে এসেছিলেন ওই পর্যটকরা। স্নান করতে নেমে তলিয়ে যান তাঁরা। বিকেলে স্নানে নেমেছিলেন সমুদ্রপ্রেমীরা। শনিবারের ঘটনা।

উল্লেখ্য, ইতিমধ্যেই অশনি পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। রবিবারেই কলকাতায় দেখা গিয়েছে ভারী বৃষ্টিপাত। রবিবার থেকেই বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। প্রবল শক্তিতে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে আগামী সোমবার। থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত। মঙ্গলবার রাত পর্যন্ত থাকতে পারে বলে জানা গিয়েছে। তারপর তা এই ঘূর্ণাবর্ত যাবে ওড়িশা উপকূলের দিকে। অনুমান, সমুদ্রেই শক্তি হারাতে পারে এই ঘূর্ণিঝড়। তবু জারি রয়েছে সতর্কবার্তা।

জানা গিয়েছে, আগামী ১০ থেকে ১২ মে বা ঘূর্ণাবর্ত শেষ না হওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে সমস্ত পুরনিগমের কর্মীদের ছুটি। জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল সহ গুরুত্বপূর্ণ ও সংশ্লিষ্ট এবং প্রয়োজনীয় বিভাগকে। রবিবার মানে আজ থেকেই রাজ্যে দেখা যাবে বিক্ষুপ্ত বৃষ্টিপাত। বুধ ও বৃহস্পতিবার রাজ্যের উপকূলগুলিতে হতে পারে ভারী বৃষ্টিপাত। উপকূলবর্তী এলাকা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

জোয়ার ও ভাটার সময় ড্যাম্পের গেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুরনিগমের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের আধিকারিকদের সঙ্গে সমন্বয় বজায় রাখার। সূত্রের খবর ডিজি পার্ক ও ডিজি সিভিলকে তৎপর থাকতে বলা হয়েছে, বরোগুলিতে পাম্প প্রস্তুত করে রাখতে।

উপকূলবর্তী এলাকায় সমুদ্রে নামতে না বলা হয়েছে। মৎস্যজীবীদের দ্রুত ফিরে আসার আবেদন জানানো হয়েছে এবং ১৫ মে পর্যন্ত মাছ ধরতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বারবার করা হচ্ছে মাইকিং। বাড়ানো হয়েছে নজরদারি। তৎপর পুলিশ, প্রশাসন, নুলিয়া। রাজ্য ও কেন্দ্র বিপর্যয় মোকাবিলা বাহিনী সজাগ। আবেদন জানানো হয়েছে নৌ বাহিনীকেও। খোলা হয়েছে কন্ট্রোলরুম। শেল্টার, শুকনো খাবার, পানীয় জল, ওষুধ, ত্রিপল প্রস্তুত রাখা হয়েছে। আশ্বস্ত করা হচ্ছে এলাকাবাসীদের। তাণ্ডব মোকাবিলা করতে বিদ্যুৎ দফতরের কর্মীরাও প্রস্তুত। গাছ, স্ট্রিট লাইট, তার সর্বত্রই নজর রয়েছে পুরসভা নিগমের।

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী