হাতির দলের হানায় মৃত ১, ঝাড়গ্রামে চাঞ্চল্য

শুঁড়ে তুলে প্রথমে আছাড় মারে হাতি। তারপর পা দিয়ে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনাস্থলে পুলিশ ও বনদফতরের কর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের হাতির (Elephant) হানা ঝাড়গ্রামে। আর হাতির পালের তাণ্ডবেই মৃত্যু হল ১ জনের। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নেমে এসেছে শোকের ছায়া। মৃতের নাম গণেশ সিং। প্রাতঃ ভ্রমণে বেরিয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

ঝাড়গ্রামের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের জারুলিয়া গ্রামের ঘটনা। ওই গ্রামের বাসিন্দা গনেশ সিং। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিলেন ওই ব্যক্তি। তখনই হাতির পালের মুখোমুখি পড়ে যান গনেশ। আর তারপরেই পালাতে চেষ্টা করেন। ঠিক তখনই গণেশের পিছু নেয় একটি হাতি। তাঁকে শুঁড়ে তুলে প্রথমে আছাড় মারে হাতি। তারপর পা দিয়ে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু (Death) হয় গণেশের। এই ঘটনায় এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া ও চাঞ্চল্য। খবর দেওয়া হয় স্থানীয় থানা ও বনদফতরে।

খবর পেয়ে জারুলিয়া গ্রামের ওই ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে তা পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদেহ রয়েছে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হসপিটালের মর্গে। ঘটনাস্থলে আসেন বনদফতরের কর্মীরাও। বনদফতরের পক্ষ থেকে এই ঘটনায় শোকজ্ঞাপন করা হয়েছে। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলের ব্যাপক ক্ষতি করেছে হাতির পাল। হাতির দলের তাণ্ডবে নষ্ট হয়েছে ঘরবাড়িও। এই এলাকায় গত ১ মাস ধরে হাতির আনাগোনা রয়েছে বলে জানা গিয়েছে। তটস্থ এলাকাবাসীরা। প্রশাসনের সহযোগিতা প্রার্থনা করছেন তাঁরা।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?