প্লে-অফে ধোনি ধামাকা, ফাইনালে প্রবেশ করল চেন্নাই

কথায় আছে তারকাদের কাছে বয়স একটা সংখ্যা মাত্র।

Share:

 নিজস্ব প্রতিনিধি: কথায় আছে তারকাদের কাছে বয়স একটা সংখ্যা মাত্র। কিন্তু এই কথাটি যে সত্যিই যুক্তিপূর্ণ সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। আর সেই প্রমাণটা করলেন মহেন্দ্র সিং ধোনি। একক দক্ষতায় শেষ ওভারে ম্যাচ জিতিয়ে দিলেন। সেইসঙ্গে আরও একবার চেন্নাই সুপার কিংসকে আইপিএলের ফাইনালে পৌঁছে দিলেন মাহি।

সঠিক সময়ে বরাবরই জ্বলে উঠেছেন ধোনি। সেটা দেশের হয়ে বিশ্বকাপের ফাইনাল হোক কিংবা অন্য কোনও ম্যাচ হোক। ফিনিশারের ভূমিকায় তাঁর জুড়ি মেলা ভার। তাঁর হাত ধরেই দুবাইয়ে ৪ উইকেটে ম্যাচ জিতে নিল সিএসকে।

এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। ব্যাট করতে নেমে চতুর্থ ওভারেই শিখর ধাওয়ানের (৭) উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। তবে ৩৪ বলে ৬০ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন তিনি। শেষ দিকে ক্যাপ্টেন পন্থের অর্ধশতরান (৫১) এবং হেটমায়ারের (৩৭) ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান তোলে দিল্লি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ডু প্লেসির (১) উইকেট হারায় চেন্নাই। এরপর ব্যাটিংয়ের হাল ধরেন রুতুরাজ গায়কোয়াড় (৭০) এবং রবিন উথপ্পা (৬৩)। দু’জন মিলে মোট ১১০ রানে পার্টনারশিপ করেন। তবে মাঝে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল সিএসকে। তবে তাতে কোনও সমস্যা হয়নি। দুই বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তিনবারের চ্যাম্পিয়নরা।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ