রবীন্দ্রজয়ন্তী ২০২২: রবীন্দ্রজয়ন্তীতে স্টার জলসা ও জি বাংলার তরফ থেকে থাকছে বিশেষ চমক

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী। তাই আজ বিশ্বকবির জন্মজয়ন্তীতে মেতে উঠেছে সমগ্র বাংলা। বিশেষ করে রবীন্দ্রনাথ শুধু বাঙালির নয় গোটা বিশ্বের গর্ব। বাঙালিদের ইমোশন। তাঁর লেখা উপন্যাস, ছোটগল্প, তাঁর গান বাঙালির মননে বিরাজমান। কথায় আছে, আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত জুড়ে রবি ঠাকুর রয়েছেন।

তাঁর লেখা গান, উপন্যাস, গল্প সব কিছু আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত। আজকের দিন ঘিরে বাঙালির উত্তেজনার শেষ নেই! স্কুলে স্কুলে, ক্লাবে ক্লাবে রবি ঠাকুরের স্মরণে ফাংশনের আয়োজন করা হয়েছে। পাড়ায় পাড়ায় ছোট্ট থেকে বড় সবাই গানে কিংবা নাচে বা নাটকে মেতে উঠছেন রবীন্দ্রজয়ন্তী উৎসবে। যেখানে বাদ নেই বাংলার টেলি জগতও। প্রতিটি বাংলা ধারাবাহিকেই বাঙালির প্রতিটি ফ্যাস্টিভ্যাল গুলি তুলে ধরা হয়। পয়লা বৈশাখ থেকে শুরু করে দুর্গা পুজো, রবীন্দ্রজন্মজয়ন্তী থেকে শুরু করে জামাই ষষ্ঠী সবটাই ধারাবাহিকে তুলে ধরা হয় বেশ জাঁকজমক ভাবে।

 

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

ঠিক তেমনি, বাংলার ধারাবাহিকের আঁতুর ঘর স্টার জলসা থেকেও এদিন আয়োজিত হল রবীন্দ্রজন্মজয়ন্তী উৎসব। স্টার জলসার পক্ষ থেকে ‘খড়কুটো’ এবং ‘ধুলোকণা’ ধারাবাহিককে নিয়ে কবিগুরু জন্ম দিবসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

সেই চিত্রও প্রোমো হিসেবে তুলে ধরা হয়েছে স্টার জলসার সোশ্যাল হ্যান্ডেলে। যেখানে কয়েক ঝলকে উঠে এসেছে, রবি গায়িকা শ্রাবণী সেনের গান, ধুলোকণা ধারাবাহিক থেকে লালন-ফুলঝড়ির একসঙ্গে সুন্দর একটি গান পরিবেশন, অন্যদিকে ‘খড়কুটো’ পরিবারের তরফ থেকে গুনগুনের রবীন্দ্র নৃত্য পরিবেশন, ও থাকবে আরো চমক। আর এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে, ‘প্রাণ ভরিয়ে’, যা আজ ঠিক তার ১০ টায় স্টার জলসার পর্দায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে জি বাংলার মিঠাই পরিবারেও আজ রবীন্দ্র উৎসবের আয়োজন করা হয়েছে। যা সম্প্রচারিত হবে রাত ৮ টায় মিঠাই ধারাবাহিক স্লটে।

 

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

পিতৃহারা অনুজয় চট্টোপাধ্যায়, কান্নায় ভেঙে পড়লেন ‘দ্য একেন’-খ্যাত অভিনেতা

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ