Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘কান’ চলচ্চিত্রে বিচারকপদে দীপিকা, খুশি হয়ে রণবীর যা বললেন…..

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে এবার যোগ দিতে চলেছে বলি ডিভা দীপিকা পাড়ুকোন। এই ঘোষণা অনেক আগেই করেছিলেন অভিনেত্রী নিজেই। নিঃসন্দেহে এটা অভিনেত্রীর কাছে একটা বিশাল বড় পাওয়া। তাঁর কেরিয়ারের নতুন পালক এঁটে যাওয়া। এত বড় একটি ঘোষণা শুনে উত্তেজিত নায়িকার ফ্যানেরাও। কিন্তু নায়িকার স্বামী কতটা খুশি এরকম একটা খুশির খবর শুনে? হ্যাঁ, সম্প্রতি দীপিকার স্বামী অভিনেতা রণবীর সিং একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন, তিনি দীপিকা পাড়ুকোনের জন্যে গর্বিত। দীপিকা, অভিনেত্রী রেবেকা হল, চলচ্চিত্র নির্মাতা জেফ নিকোলস এবং ইরানি চলচ্চিত্র নির্মাতা আসগর ফারহাদির সঙ্গে এই উৎসবের জুরির আসনে বসতে চলেছেন।

এমনকী দীপিকার পাশাপাশি রণবীর নিজেও এই উৎসবের জুরির অংশ নিতে চান। ওই বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারেই রণবীর মজা করে বলেছেন, “আমি ভাবি আমাকে কি আদৌ কেউ ডাকবে বিচারক হিসেবে? তবে আমি খুব খুশি। এত খুশি যে নাচতে শুরু করে দিয়েছিলাম। আমার রিয়্যাকশন ছিল, ‘ওয়াও ইয়ার! মানুষ চাইছে তুমি ঠিক এবার ঠিক করবে কোনটা সেরা ছবি!’ সত্যি এটা একটা বড় ব্যাপার। তারওপরে কানের মতো একটা মঞ্চে।” এরপরই রণবীর মজা করে বলেন, ‘তারপর আমি মনে মনে ভাবছি ইয়ার আমাকে কখনও ডাকবে কেউ? আমার নম্বর কি আসবে কখনও? কিন্তু তাঁরা কেউ আমাকে কোনো জুরিতে আমন্ত্রণ জানায়নি।’

রণবীর আরও বলেছেন, “দীপিকা যা অর্জন করেছে তাঁর জন্য আমি খুব গর্বিত। প্রতিবার, আমি তাঁর মনোনীত চিয়ারলিডার হয়ে থাকি। টাইম ম্যাগাজিন হোক বা কান হোক, বা তিনি এখন ভারতীয় নেতৃস্থানীয় মহিলাদের জন্য মধ্যে অন্যতম। আর এই তিনি তাঁর নিজের দক্ষতার সঙ্গে তৈরি করছে, আর তাঁর সঙ্গী হিসাবে আমি অত্যন্ত গর্বিত। আমি সে এত কিছু অর্জন করেছে নিজের কঠোর পরিশ্রমের দ্বারা, আমি তার জন্য অত্যন্ত গর্বিত। সে আমাকে গর্বিত করে তুলেছে।”

কাজের ফ্রন্টে, রনবীরের আসন্ন ছবি জয়েশভাই জোরদার আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে। এছাড়া ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ তেও আলিয়া ভাটের বিপরীতে দেখা যাবে তাঁকে। দীপিকার পরবর্তী ছবি শাহরুখ খান এবং জন আব্রাহামের সঙ্গে পাঠান। এছাড়া পাইপলাইনে অমিতাভ বচ্চন, প্রভাস এবং দিশা পাটানির পাশাপাশি তিনি নাগ অশ্বিনের প্রজেক্টেও কাজ করছেন। এছাড়া অভিনেত্রীকে হৃতিক রোশন এবং অনিল কাপুরের সঙ্গে ফাইটার-ছবিতে দেখা যাবে।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা